নারী এশিয়ান কাপে প্রথমবার, অস্ট্রেলিয়ার পথে বাংলাদেশ » দৈনিক সবুজ বাংলা
০২:২৪ পূর্বাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ২৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

নারী এশিয়ান কাপে প্রথমবার, অস্ট্রেলিয়ার পথে বাংলাদেশ

ইতিহাস গড়তে প্রথমবারের মতো নারী এশিয়ান কাপ ফুটবলে অংশ নিতে যাচ্ছে বাংলাদেশ নারী ফুটবল দল। আগামী ১–২১ মার্চ অস্ট্রেলিয়া-র মাটিতে অনুষ্ঠিত হবে এই টুর্নামেন্ট। আজ মধ্যরাতে  ঋতুপর্ণা চাকমা*দের বহনকারী দল অস্ট্রেলিয়ার উদ্দেশে রওনা হবে।

এশিয়ার সর্বোচ্চ মঞ্চে প্রথমবারের মতো লড়াই করতে যাওয়া এই ঐতিহাসিক অর্জনে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়-এর পক্ষ থেকে দলের খেলোয়াড়, কোচ ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।

এক শুভেচ্ছা বার্তায় প্রতিমন্ত্রী বলেন, আমাদের মেয়েরা প্রমাণ করেছে—অদম্য ইচ্ছাশক্তি ও কঠোর পরিশ্রম থাকলে যেকোনো বাধা জয় করা সম্ভব। দক্ষিণ এশিয়ার গণ্ডি পেরিয়ে আজ তারা এশিয়ার সেরা দলগুলোর মুখোমুখি হতে যাচ্ছে, যা শুধু নারী ফুটবলের উন্নয়ন নয়, বরং ক্রীড়াবান্ধব বাংলাদেশ গড়ার পথে নারীশক্তির অগ্রযাত্রার উজ্জ্বল দৃষ্টান্ত।

অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত টুর্নামেন্টে বাংলাদেশের গ্রুপে রয়েছে শক্তিশালী দল চীন, উত্তর কোরিয়াউজবেকিস্তান। প্রতিপক্ষ কঠিন হলেও দলটির কাছ থেকে লড়াকু মানসিকতার প্রত্যাশা করেছেন জাতীয় ফুটবল দলের এক সাবেক অধিনায়ক। তিনি বলেন, জয়-পরাজয়ের ঊর্ধ্বে উঠে অস্ট্রেলিয়ার মাঠেও লাল-সবুজের পতাকার মর্যাদা অক্ষুণ্ণ রাখবে বাংলাদেশের মেয়েরা এবং তাদের সাহসী লড়াই সারা বিশ্বের কাছে তুলে ধরবে বাংলাদেশের আত্মপরিচয়।

শু/সবা

জনপ্রিয় সংবাদ

সংসদে পাস ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ বিল-২০২৬

নারী এশিয়ান কাপে প্রথমবার, অস্ট্রেলিয়ার পথে বাংলাদেশ

আপডেট সময় : ০২:৩৫:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬