5:35 pm, Thursday, 9 July 2026

জামায়াত প্রার্থীর কার্যালয়ে ফুল-মিষ্টি নিয়ে গেলেন নবনির্বাচিত এমপি আবুল কালাম

কুমিল্লা-৯ (লাকসাম–মনোহরগঞ্জ) আসনে নবনির্বাচিত সংসদ সদস্য ও বিএনপির ধানের শীষ প্রতীকে বিজয়ী মো. আবুল কালাম তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী সৈয়দ এ.কে.এম. সরওয়ার সিদ্দিকী-এর কার্যালয়ে ফুল ও মিষ্টি নিয়ে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

শনিবার (২১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ইফতারের পর লাকসাম বাইপাস এলাকার লাকসাম ডায়াগনস্টিক সেন্টারে অবস্থিত ড. সরওয়ার সিদ্দিকীর কার্যালয়ে যান নবনির্বাচিত এমপি আবুল কালাম। এসময় উভয় নেতার মধ্যে ফুলেল শুভেচ্ছা বিনিময় হয়।

বিজয়ী ও পরাজিত—দুই প্রার্থীর এমন সৌহার্দ্যপূর্ণ আচরণকে স্থানীয় বাসিন্দারা ইতিবাচক দৃষ্টান্ত হিসেবে দেখছেন। তাদের মতে, রাজনৈতিক মতপার্থক্যের মধ্যেও পারস্পরিক সম্মান ও সহনশীলতার এই চর্চা এলাকার রাজনীতিতে নতুন বার্তা দিয়েছে।

নবনির্বাচিত সংসদ সদস্য মো. আবুল কালাম বলেন, “লাকসাম-মনোহরগঞ্জের মানুষ আমাকে ভোট দিয়ে সংসদ সদস্য নির্বাচিত করেছে এ এলাকায় শান্তি প্রতিষ্ঠার জন্য। রাজনীতিতে মতপার্থক্য থাকবেই, কিন্তু তা যেন বিভাজন বা বিদ্বেষে রূপ না নেয়। লাকসাম-মনোহরগঞ্জকে শান্তিপূর্ণ ও উন্নয়নমুখী জনপদ হিসেবে গড়ে তুলতেই এই সৌজন্য সাক্ষাৎ।”

অন্যদিকে সৈয়দ এ.কে.এম. সরওয়ার সিদ্দিকী বলেন, নবনির্বাচিত সংসদ সদস্যের এ উদ্যোগ প্রশংসনীয়। তিনি আশা প্রকাশ করেন, ইতিবাচক ও দায়িত্বশীল রাজনীতির এই ধারা আগামী দিনেও অব্যাহত থাকবে। পাশাপাশি তিনি আবুল কালামকে ধন্যবাদ জানিয়ে বলেন, “ইতিবাচক রাজনীতির চর্চায় এটি একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।

শু/সবা

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

5 × 1 =

Popular Post

সংগঠনের আদর্শ রক্ষায় যুবদলের ৩০০ নেতা–কর্মীকে বহিষ্কার করা হয়েছে: যুবদল সভাপতি

জামায়াত প্রার্থীর কার্যালয়ে ফুল-মিষ্টি নিয়ে গেলেন নবনির্বাচিত এমপি আবুল কালাম

Update Time : ০২:৩৩:০৬ pm, Sunday, ২২ ফেব্রুয়ারী ২০২৬