7:42 am, Thursday, 9 July 2026

মেক্সিকোর সহিংসতা সত্ত্বেও বিশ্বকাপ আয়োজন নিয়ে আশ্বস্ত ফিফা

মেক্সিকোতে নেমেসিও ওসেগুয়েরা কারভান্টেস হত্যার পর ছড়িয়ে পড়া সহিংসতা সত্ত্বেও ২০২৬ সালের ফুটবল বিশ্বকাপ আয়োজন নিয়ে আশ্বস্ত করেছে ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। সম্প্রতি ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছেন, বিশ্বকাপের খেলা আয়োজন নিয়ে তিনি “খুবই আশ্বস্ত”।

কলম্বিয়ার বাররানকিয়া শহরে তিনি বলেন, “আমি খুবই আশাবাদী, সবকিছু ভালো আছে। এটি দারুণ এক আসর হতে যাচ্ছে।” দুই দিন আগে সেনাবাহিনীর হাতে নেমেসিও ওসেগুয়েরা কারভান্টেস নিহত হওয়ার পর কার্টেল চক্রের সদস্যরা তাণ্ডব চালায়, যার প্রভাব পড়ে বিশ্বকাপের স্বাগতিক শহর গুয়াডালাজারা-তে। আগামী ১১ জুন থেকে ১৯ জুলাই অনুষ্ঠিতব্য ফুটবল বিশ্বকাপে তিনটি দেশ আয়োজন করবে; মেক্সিকো, যুক্তরাষ্ট্র এবং কানাডা

শক্তিশালী জালিসকো নিউ জেনারেশন কার্টেল-এর নেতা নিহত হওয়ার পর সারা দেশ, বিশেষ করে গুয়াডালাজারা সহিংসতায় কেঁপে ওঠে। শহরের কাছে একটি খামারে তাকে ধরার অভিযানে এবং পরবর্তী সংঘর্ষে অন্তত ৭৪ জন নিহত হন। কার্টেলের বন্দুকধারীরা দেশটির ৩২টি অঙ্গরাজ্যের মধ্যে ২০টিতে সড়ক অবরোধ করে যানবাহন ও ব্যবসা প্রতিষ্ঠান জ্বালিয়ে দেয়। বিশ্বকাপ শুরুর চার মাসেরও কম সময় আগে এই অরাজকতা ও সহিংসতার ছবি বিশ্বজুড়ে প্রচারিত হয়।

ইনফান্তিনো কলম্বিয়ান ফুটবল ফেডারেশনের এক অনুষ্ঠানে এএফপির সঙ্গে কথা বলেন। এর আগে মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লডিয়া শিনবম বিশ্বকাপ দর্শকদের জন্য “কোনো ঝুঁকি নেই” বলে আশ্বস্ত করেন এবং নিরাপত্তায় পূর্ণ নিশ্চয়তা দেওয়ার কথা জানান।

জালিস্কো অঙ্গরাজ্যের রাজধানী গুয়াডালাজারায় বিশ্বকাপের গ্রুপ পর্বের চারটি ম্যাচ অনুষ্ঠিত হবে। এর মধ্যে প্রথম রাউন্ডের বহুল প্রতীক্ষিত উরুগুয়ে বনাম স্পেন ম্যাচও রয়েছে। এছাড়া গুয়াডালাজারা ও মন্টেরে-তে যৌথভাবে মার্চের শেষে বিশ্বকাপের প্লে-অফ রাউন্ড অনুষ্ঠিত হবে, যা থেকে শেষ দুটি দলের যোগ্যতা নির্ধারিত হবে।

শু/সবা

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

20 + seventeen =

Popular Post

সংগঠনের আদর্শ রক্ষায় যুবদলের ৩০০ নেতা–কর্মীকে বহিষ্কার করা হয়েছে: যুবদল সভাপতি

মেক্সিকোর সহিংসতা সত্ত্বেও বিশ্বকাপ আয়োজন নিয়ে আশ্বস্ত ফিফা

Update Time : ০৫:৫৪:৪২ pm, Wednesday, ২৫ ফেব্রুয়ারী ২০২৬