১১:৪০ অপরাহ্ন, সোমবার, ০৯ মার্চ ২০২৬, ২৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ইরানের ওপর মার্কিন ও ইসরায়েলের হামলার প্রতিবাদে পাঁচবিবিতে মানববন্ধন

ইরানের ওপর যুক্তরাষ্ট্রইসরায়েল-এর হামলার প্রতিবাদে পাঁচবিবি-তে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৯ মার্চ) বেলা সাড়ে ১১টায় পাঁচবিবি শহরের প্রাণকেন্দ্র তিনমাথা মোড় এলাকায় এ কর্মসূচি পালিত হয়। পাঁচবিবি প্রেসক্লাব, পৌর প্রেসক্লাবমডেল প্রেসক্লাব-সহ ৯টি সংগঠনের উদ্যোগে আয়োজিত ঘণ্টাব্যাপী মানববন্ধনে সাংবাদিক, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং সাধারণ মানুষ অংশ নেন।

মানববন্ধনে বক্তব্য দেন পাঁচবিবি পৌর প্রেসক্লাবের সভাপতি সহকারী অধ্যাপক আহসান হাবিব, সহসভাপতি শাহাদুল ইসলাম শাহাত, মডেল প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি বদরুদ্দোজ্জাহ সবুজ, পাঁচবিবি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সজল কুমার দাস, মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইদ্রিস আলী, ‘বন্ধন’-এর পরিচালক শফিকুল আলম চৌধুরী বিপ্লব, জনকল্যাণ ফাউন্ডেশনের সভাপতি আনিছুর রহমান আনিস, পাঁচবিবি পৌর থিয়েটারের সাধারণ সম্পাদক তাইজুল ইসলাম এবং পৌর প্রেসক্লাবের সদস্য মামুনুর রশীদ।

বক্তারা বলেন, একটি স্বাধীন রাষ্ট্রের ওপর এ ধরনের হামলা আন্তর্জাতিক আইন ও মানবাধিকারের সুস্পষ্ট লঙ্ঘন। যুদ্ধ কখনোই শান্তি বয়ে আনে না; বরং এতে বিশ্বব্যাপী অস্থিরতা, মানবিক বিপর্যয় ও নিরাপত্তাহীনতা সৃষ্টি হয়।

তারা আরও বলেন, বিশ্ব শান্তি প্রতিষ্ঠার স্বার্থে যুদ্ধ ও আগ্রাসনের রাজনীতি পরিহার করে শান্তিপূর্ণ সমাধানের পথ বেছে নেওয়া প্রয়োজন। একই সঙ্গে বিশ্বে স্থায়ী শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে সব ধরনের আগ্রাসী কর্মকাণ্ড বন্ধের আহ্বান জানান বক্তারা।

এ বিষয়ে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতিও আহ্বান জানানো হয়।

শু/সবা

বাকৃবি শিক্ষক সমিতির দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

ইরানের ওপর মার্কিন ও ইসরায়েলের হামলার প্রতিবাদে পাঁচবিবিতে মানববন্ধন

আপডেট সময় : ০৮:১৯:৪৪ অপরাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২৬