কক্সবাজার জেলা জামায়াতের নায়েবে আমির এডভোকেট ফরিদ উদ্দিন ফারুকী বলেছেন, চক্রান্ত ও ষড়যন্ত্রের মাধ্যমে আমাদের বিজয়ী প্রার্থীদের সরিয়ে দেয়া হয়েছে। সেক্টর ভিত্তিক আমাদের লোক না থাকায় উপরের লোকজন তা সহজে করতে সক্ষম হয়েছে। আগামীতে প্রতিটি ইউনিয়নে নির্বাচনের জন্য ১৩ জনের প্যানেল প্রস্তুত রাখতে হবে। প্রত্যেক সেক্টরে আমাদের লোক থাকলে ভবিষ্যতে এ ধরনের যে
কোনো চক্রান্ত প্রতিরোধ করা সম্ভব হবে।
তিনি ১৯ রমাদান সোমবার ঈদগাঁওতে ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত মন্তব্য করেন। রাজনীতিবিদ ও বিশিষ্ট ব্যক্তিবর্গের সম্মানে জামায়াতে ইসলামী ঈদগাঁও উপজেলা এ ইফতারের আয়োজন করে। ঈদগাঁও আলমাছিয়া ফাজিল (ডিগ্রী) মাদ্রাসায় অনুষ্ঠিত ।
এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মাওলানা দেলোয়ার হোসাইন চেয়ারম্যান, কক্সবাজার- ৩ আসনের জামায়াত মনোনীত প্রার্থী শহিদুল আলম বাহাদুর ও কক্সবাজার সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এডভোকেট সলিম উল্লাহ বাহাদুর।
‘চলো একসাথে গড়ি বাংলাদেশ’ স্লোগানে আয়োজিত ইফতার অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা জামায়াত আমির মাওলানা ছলিম উল্লাহ জিহাদী। বক্তব্য রাখেন খেলাফত মজলিশ কক্সবাজার জেলা শাখার সহ-সভাপতি মাওলানা শহীদ উল্লাহ মিয়াজী, উপজেলা জামায়াত সাংগঠনিক সেক্রেটারি মাস্টার ছৈয়দুল আলম হেলালী, যুব বিভাগের সভাপতি মাওলানা সরওয়ার কামাল।
উপজেলা জামায়াতের নায়েব আমির মাওলানা সৈয়দ নুর হেলালীর সঞ্চালনায় মাহফিলের প্রধান অতিথি আরো বলেন, মাহে রমজান পবিত্র কোরআন নাজিলের মাস। এ মাসে কোরআনের আলোকে আদর্শিক সমাজ প্রতিষ্ঠার এগিয়ে আসতে হবে। কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠিত না হলে মানুষ কখনো কল্যাণ পাবে না। ইনসাফ ভিত্তিক আদর্শ ও সমৃদ্ধ রাষ্ট্র গঠনে জামায়াতে ইসলামী কাজ করে যাচ্ছে।
বিশেষ অতিথি ভিপি বাহাদুর বলেন, বিগত নির্বাচনে আমাদের নেতাকর্মীরা দিনরাত পরিশ্রম করলেও কিছু ভুল- ত্রুটির কারণে আমরা ফলাফল ঘরে তুলতে পারিনি। আগামীতে আমাদেরকে আরো সতর্ক ও সজাগ থাকতে হবে।
মাওলানা দেলোয়ার হোসাইন বলেন, ওয়ার্ড, ইউনিট ও ইউনিয়ন ভিত্তিক সাংগঠনের কার্যক্রম আরো মজবুত ও জোরদার করতে হবে।
অনুষ্ঠানে বিশিষ্টজনদের মধ্যে উপস্থিত ছিলেন চৌফলদণ্ডীর ভারপ্রাপ্ত চেয়ারম্যান মনজুর আলম, উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা নুরুল আজিম, উপজেলা কর্ম পরিষদ সদস্য তৈয়ব উদ্দিন, শ্রমিক কল্যাণ ফেডারেশন উপজেলা শাখার সহ-সভাপতি মাওলানা বশির আহমদ, ইসলামপুর ইউনিয়ন জামায়াত আমির শাহাব উদ্দিন, পালাকাটা গোলজার বেগম দাখিল মাদ্রাসার সুপার আনিস মুহাম্মদ আব্দুল্লাহ, ইউনিয়ন জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারি লায়েক ইবনে ফাজেল, ইউনিয়ন শ্রমিক কল্যাণের দায়িত্বশীল অধ্যাপক মমতাজ উদ্দিন আহমদ মহসিন, ঈদগাঁও বাজারের সাবেক সেক্রেটারি মুফিজুর রহমান মুফিজ, এডভোকেট এস,কে আহমদ ফারুকী, মাওলানা মফিজ উদ্দিন সহ অন্যান্যরা।
শু/সবা





















