ইরানে ভূপাতিত এফ-১৫-এর দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে বের করে আনতে পারেনি যুক্তরাষ্ট্র » দৈনিক সবুজ বাংলা
১১:১৪ পূর্বাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ৩০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

ইরানে ভূপাতিত এফ-১৫-এর দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে বের করে আনতে পারেনি যুক্তরাষ্ট্র

ইরানে ভূপাতিত হওয়া নিজেদের এফ-১৫ যুদ্ধবিমানের দ্বিতীয় ক্রুকে শনাক্ত ও উদ্ধার করেছে যুক্তরাষ্ট্রের স্পেশাল ফোর্স। তবে চলমান সংঘর্ষের কারণে তাকে এখনো ইরান থেকে বের করে আনা সম্ভব হয়নি।

সংবাদমাধ্যম আল জাজিরা রোববার (৫ এপ্রিল) সকালে এক প্রতিবেদনে জানায়, মার্কিন কর্মকর্তাদের বরাতে দ্বিতীয় পাইলটকে শনাক্ত ও উদ্ধারের তথ্য নিশ্চিত করা হয়েছে। তবে কিছু সময় পরই জানানো হয়, তাকে নিরাপদে সরিয়ে নেওয়া এখনো সম্ভব হয়নি।

প্রতিবেদন অনুযায়ী, শনিবার রাতে নিখোঁজ ক্রুকে শনাক্ত করার পরই উদ্ধার অভিযান শুরু করে মার্কিন বাহিনী। কিন্তু অভিযানের সময় ইরানি বাহিনীর বাধা ও তীব্র লড়াইয়ের মুখে পড়ে তারা। ফলে উদ্ধার করা হলেও ওই ক্রুকে ঘটনাস্থল থেকে সরিয়ে নেওয়া যায়নি।

বর্তমানে ওই এলাকায় যুক্তরাষ্ট্র ও ইরানি বাহিনীর মধ্যে সংঘর্ষ চলমান রয়েছে বলে ধারণা করা হচ্ছে। এতে উদ্ধার হওয়া ক্রু এবং অভিযানে অংশ নেওয়া মার্কিন সেনাদের নিরাপত্তা নিয়েও শঙ্কা দেখা দিয়েছে।

জানা গেছে, বিমানটি ইরানের দেহদাস্ত এলাকায় ভূপাতিত হয়। এর পর থেকেই সেখানে মার্কিন বাহিনী অভিযান জোরদার করে এবং রাতভর হামলা চালায়। এতে কয়েকজন হতাহতের খবর পাওয়া গেছে।

উল্লেখ্য, গত শুক্রবার এফ-১৫ যুদ্ধবিমানটি ভূপাতিত হওয়ার পর থেকেই নিখোঁজ পাইলটকে খুঁজতে অভিযান শুরু করে যুক্তরাষ্ট্র। একইসঙ্গে ইরানও তাকে খুঁজতে তৎপরতা চালায় এবং সাধারণ নাগরিকদেরও এতে অংশ নিতে আহ্বান জানায়।

বর্তমানে ক্রুটিকে নিরাপদে সরিয়ে নিতে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

শু/সবা

জনপ্রিয় সংবাদ

সংসদে পাস ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ বিল-২০২৬

ইরানে ভূপাতিত এফ-১৫-এর দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে বের করে আনতে পারেনি যুক্তরাষ্ট্র

আপডেট সময় : ১০:২৬:০২ পূর্বাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২৬