6:38 am, Sunday, 21 June 2026

প্রাথমিক বিদ্যালয়ে অনলাইন ক্লাস চালুর পরিকল্পনা নেই: প্রতিমন্ত্রী

দেশে চলমান হাম রোগের প্রাদুর্ভাব ও জ্বালানি সংকটের মধ্যেও প্রাথমিক বিদ্যালয় বন্ধ রাখা বা অনলাইন ক্লাস চালুর কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।

সোমবার (৬ এপ্রিল) রাজধানীর বিভিন্ন প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

প্রতিমন্ত্রী বলেন, বর্তমান পরিস্থিতিতে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সশরীরে শিক্ষা কার্যক্রম চালিয়ে যাওয়ার পক্ষেই রয়েছে। স্কুল বন্ধ বা অনলাইনে যাওয়ার বিষয়ে এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। শিক্ষা কার্যক্রম স্বাভাবিক রাখতেই সরকার কাজ করছে।

তিনি আরও জানান, আগামী জুন-জুলাই মাসে শিক্ষা খাতে নতুন কিছু যুগোপযোগী পদক্ষেপ নেওয়ার পরিকল্পনা রয়েছে। মাঠপর্যায়ের প্রস্তুতি যাচাই এবং বিদ্যালয়ের সার্বিক অবস্থা দেখতে এই পরিদর্শন চালানো হচ্ছে।

পরিদর্শনকালে তিনি শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন এবং তাদের সমস্যার কথা শোনেন। বিশেষ করে ‘মিড ডে মিল’ কর্মসূচি ও শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষা বিষয়ে খোঁজখবর নেন।

প্রতিমন্ত্রী বলেন, হামের সংক্রমণ বাড়লেও এখনই স্কুল বন্ধ করার মতো পরিস্থিতি তৈরি হয়নি। তবে শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষায় প্রয়োজনীয় সতর্কতা নিতে নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি শিক্ষার্থীদের পরিষ্কার-পরিচ্ছন্নতা ও স্বাস্থ্য সচেতনতার বিষয়েও জোর দেওয়ার আহ্বান জানান তিনি।

জ্বালানি সংকটের প্রসঙ্গ টেনে তিনি বলেন, বিদ্যুৎ সাশ্রয়ের বিষয়টি গুরুত্ব দেওয়া হলেও শিক্ষা কার্যক্রমে যাতে কোনো ব্যাঘাত না ঘটে, সে বিষয়ে নজর রাখা হচ্ছে।

অনলাইন ক্লাসের কার্যকারিতা প্রসঙ্গে তিনি বলেন, প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের জন্য অনলাইন শিক্ষা খুব একটা ফলপ্রসূ নয়। তাই সরাসরি উপস্থিত থেকে পাঠদানকেই অগ্রাধিকার দেওয়া হচ্ছে।

অভিভাবকদের আশ্বস্ত করে প্রতিমন্ত্রী বলেন, শিশুদের স্বাস্থ্য ও নিরাপত্তা সরকারের সর্বোচ্চ গুরুত্বের বিষয়। পরিস্থিতি খারাপ হলে বিশেষজ্ঞদের মতামতের ভিত্তিতে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

শু/সবা
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

nine − 6 =

About Author Information

ইসরায়েলি হামলার প্রতিবাদে হরমুজ প্রণালি বন্ধ করল ইরান

প্রাথমিক বিদ্যালয়ে অনলাইন ক্লাস চালুর পরিকল্পনা নেই: প্রতিমন্ত্রী

Update Time : ০২:৩২:২৪ pm, Monday, ৬ এপ্রিল ২০২৬