নেতানিয়াহুর প্রভাবে ট্রাম্প ইরান যুদ্ধে জড়িয়েছেন: কমালা হ্যারিস » দৈনিক সবুজ বাংলা
০৬:১১ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

নেতানিয়াহুর প্রভাবে ট্রাম্প ইরান যুদ্ধে জড়িয়েছেন: কমালা হ্যারিস

দখলদার ইসরায়েল-এর প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প-কে ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়িয়ে ফেলেছেন বলে মন্তব্য করেছেন সাবেক মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমালা হ্যারিস

স্থানীয় সময় শনিবার (১৮ এপ্রিল) এক ফান্ডরেইজিং অনুষ্ঠানে তিনি বলেন, “ট্রাম্প এমন এক যুদ্ধে জড়িয়েছেন, যেটি যুক্তরাষ্ট্রের জনগণ চায় না। এতে আমেরিকান সেনাদের ঝুঁকি বাড়ছে।”

এদিকে যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট ট্রাম্প এ মন্তব্যের সরাসরি জবাব না দিলেও সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ইসরায়েলকে সমর্থন জানিয়ে একটি পোস্ট করেছেন।

সেখানে তিনি বলেন, “মানুষ ইসরায়েলকে পছন্দ করুক বা না করুক, তারা জানে কীভাবে বিজয়ী হতে হয়।” তিনি আরও দাবি করেন, ইসরায়েল যুক্তরাষ্ট্রের একটি নির্ভরযোগ্য মিত্র এবং যুদ্ধের কঠিন সময়ে তারা সাহসিকতার পরিচয় দিচ্ছে।

এদিকে চলমান সংঘাত ও রাজনৈতিক বক্তব্যকে কেন্দ্র করে আন্তর্জাতিক অঙ্গনে উত্তেজনা আরও বাড়ছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

সূত্র: বিবিসি

শু/সবা

জনপ্রিয় সংবাদ

বিদ্যুৎ খাতে ভয়াবহ আর্থিক সংকট: বকেয়া ৫২ হাজার কোটি টাকা

নেতানিয়াহুর প্রভাবে ট্রাম্প ইরান যুদ্ধে জড়িয়েছেন: কমালা হ্যারিস

আপডেট সময় : ০৩:৫৯:৩২ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬