12:23 am, Friday, 26 June 2026

দালিয়ান থেকে বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

চীনের লিয়াওনিং প্রদেশের দালিয়ান সফর শেষে রাজধানী বেইজিংয়ের উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার সঙ্গে সফরসঙ্গী হিসেবে রয়েছেন সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।

বুধবার (২৪ জুন) স্থানীয় সময় দুপুর ২টায় দালিয়ান থেকে হাই-স্পিড (বুলেট) ট্রেনে বেইজিংয়ের উদ্দেশে যাত্রা করেন তিনি।

এর আগে সকালে দালিয়ান আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সম্মেলনের প্ল্যানারি সেশনে ‘বিস্তৃত পরিসরে উদ্ভাবন’ শীর্ষক আলোচনায় আমন্ত্রিত অতিথি হিসেবে অংশ নেন প্রধানমন্ত্রী।

সেশনে উদ্বোধনী বক্তব্য দেন ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও)। এতে চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং, দক্ষিণ কোরিয়ার প্রধানমন্ত্রী কিম মিন-সিওক, কাজাখস্তানের প্রধানমন্ত্রী ওলজাস বেকতেনভ, মঙ্গোলিয়ার প্রধানমন্ত্রী উছরাল নিয়াম-ওসর, মন্টিনিগ্রোর প্রধানমন্ত্রী মিলোজকো স্পাজিচ এবং গিনির প্রধানমন্ত্রী আমাদু ওউরি বাহসহ বিভিন্ন দেশের সরকারপ্রধানরা অংশ নেন।

প্ল্যানারি সেশনের ফাঁকে প্রধানমন্ত্রী তারেক রহমান বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার ও পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে মতবিনিময় করেন। এ ছাড়া বিশ্বনেতাদের সঙ্গে একটি ফটোসেশনেও অংশ নেন তিনি।

উল্লেখ্য, গত সোমবার (২২ জুন) দালিয়ানে পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান। বেইজিংয়ে তার সরকারি সফরের মূল কর্মসূচি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

শু/সবা

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

fifteen + 19 =

About Author Information

এক টাকার দুর্নীতিও প্রমাণ হলে সংসদ থেকে পদত্যাগ করব: হাসনাত আবদুল্লাহ

দালিয়ান থেকে বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

Update Time : ০৩:৩৫:২৬ pm, Wednesday, ২৪ জুন ২০২৬