9:57 pm, Thursday, 25 June 2026

আইজিপির সঙ্গে জাতিসংঘের নিরাপত্তা উপদেষ্টার সৌজন্য সাক্ষাৎ

জাতিসংঘের বাংলাদেশ কার্যালয়ের নিরাপত্তা উপদেষ্টা টেস বি. ব্রেসনান বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

বৃহস্পতিবার সকালে পুলিশ সদর দপ্তরে অনুষ্ঠিত এ সাক্ষাৎকালে বাংলাদেশে অবস্থানরত জাতিসংঘের বিভিন্ন সংস্থা ও সহযোগী প্রতিষ্ঠানে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ পুলিশের পেশাদারিত্ব ও সহযোগিতার ভূয়সী প্রশংসা করেন তিনি।

টেস বি. ব্রেসনান বলেন, বাংলাদেশে জাতিসংঘের কর্মকর্তা-কর্মচারীদের নিরাপত্তা নিশ্চিতে বাংলাদেশ পুলিশ অত্যন্ত দক্ষতা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করছে। পাশাপাশি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু, শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক পরিবেশে সম্পন্ন করতে বাংলাদেশ পুলিশের ভূমিকারও প্রশংসা করেন তিনি।

সাক্ষাৎকালে আইজিপি মো. আলী হোসেন ফকির বলেন, বাংলাদেশে কর্মরত জাতিসংঘ ও অন্যান্য বিদেশি সংস্থার কর্মকর্তা-কর্মচারীদের নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ পুলিশ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। তাদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

বৈঠকে রোহিঙ্গা ক্যাম্পে বাংলাদেশ পুলিশের নিরাপত্তা কার্যক্রম, সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং দেশে গণতান্ত্রিক পরিবেশ সমুন্নত রাখতে কমিউনিটি পুলিশিংয়ের বিভিন্ন উদ্যোগ নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

এ সময় বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

শু/সবা

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

5 × five =

About Author Information

এক টাকার দুর্নীতিও প্রমাণ হলে সংসদ থেকে পদত্যাগ করব: হাসনাত আবদুল্লাহ

আইজিপির সঙ্গে জাতিসংঘের নিরাপত্তা উপদেষ্টার সৌজন্য সাক্ষাৎ

Update Time : ০৯:৪৬:২২ pm, Thursday, ২৫ জুন ২০২৬