রিয়াল-বার্সা ফাইনাল আজ » দৈনিক সবুজ বাংলা
১১:১৯ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

রিয়াল-বার্সা ফাইনাল আজ

স্প্যানিশ সুপার কাপের খেলা স্পেন ছেড়ে সৌদি আরবে। গত কয়েক বছরই এমনটা হয়ে আসছে। সে ধারাবাহিকতায় এবারও স্প্যানিশ সুপার কাপের আয়োজক সৌদি আরব। রিয়াদস্থ কিং সৌদ ইউনিভার্সিটি স্টেডিয়ামে অনুষ্ঠিত হচ্ছে এবারের সুপার কাপ। পুরনো ফরম্যাট অনুযায়ী আগের মৌসুমে লা লিগা চ্যাম্পিয়ন এবং কোপা ডেল রে’ চ্যাম্পিয়নের মধ্যে অনুষ্ঠিত হয় স্প্যানিশ সুপার কাপের ফাইনাল। তবে ২০১৯-২০ মৌসুম থেকে এই টুর্নামেন্টটি হয়ে যায় চার দলের। কোপা ডেল রে’র দুটি এবং লা লিগার দুটি দল নিয়ে এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়ে আসছিলো।

২০২০-২১ মৌসুমে করোনার কারণে স্পেনেই অনুষ্ঠিত হয়েছিলো টুর্নামেন্টটি। এছাড়া গত তিনটি আসর সৌদিতেই অনুষ্ঠিত হলো। এবার নিয়ে হচ্ছে চতুর্থবার। অ্যাটলোটিকো মাদ্রিদকে হারিয়ে রিয়াল মাদ্রিদ এবং ওসাসুনাকে হারিয়ে ফাইনালে উঠেছে বার্সেলোনা। আজ রাত ১০টায় কিং সৌদ বিশ্ববিদাল্যায়ের আল আওয়াল স্টেডিয়ামে শুরু হবে সুপার কাপের এল ক্ল্যাসিকো ফাইনাল। টনাচক্রে, এই আল আওয়াল স্টেডিয়ামই ক্রিশ্চিয়ানো রোনালদোর ক্লাব আল নাসরের ঘরের মাঠ। রিয়াল আবার রোনালদোরই সাবেক ক্লাব। অর্থ্যাৎ রোনালদোর মাঠেই আজ শিরোপা লড়াইয়ে মুখোমুখি হচ্ছে রিয়াল মাদ্রিদ এবং বার্সেলোনা।

জনপ্রিয় সংবাদ

সংসদে পাস ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ বিল-২০২৬

রিয়াল-বার্সা ফাইনাল আজ

আপডেট সময় : ০১:৫৯:২১ অপরাহ্ন, রবিবার, ১৪ জানুয়ারী ২০২৪