কেন কান্নায় ভেঙে পড়লেন পগবা? » দৈনিক সবুজ বাংলা
০৮:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

কেন কান্নায় ভেঙে পড়লেন পগবা?

দীর্ঘ ১৮ মাসের নিষেধাজ্ঞা শেষে মাঠে ফেরার পথে আবেগে ভেসে গেলেন পল পগবা। ফ্রান্সের ক্লাব মোনাকোর সঙ্গে দুই বছরের চুক্তিতে স্বাক্ষর করলেন ৩২ বছর বয়সী সাবেক ম্যানচেস্টার ইউনাইটেড মিডফিল্ডার। শনিবার ক্লাব কর্তৃপক্ষ নিশ্চিত করে, ২০২৭ সাল পর্যন্ত মোনাকোতেই থাকছেন বিশ্বকাপজয়ী এই তারকা।

চুক্তিতে স্বাক্ষরের মুহূর্তে চোখের পানি ধরে রাখতে পারেননি পগবা।

ক্লাবের প্রকাশিত ভিডিওতে দেখা যায়, চুক্তিতে সই করার সময় মাথা নিচু করে নিজের হাতে মুখ লুকিয়ে কান্না করছেন তিনি। এরপর চুক্তিতে সই করেন এবং তাকে জড়িয়ে ধরেন ক্লাবের স্পোর্টিং ডিরেক্টর থিয়াগো স্কুরো ও তার এক প্রতিনিধি।

ভিডিওতে স্কুরো তাকে বলেন, ‘সময় নাও, এটা খুব সুন্দর মুহূর্ত –আমাদের জন্য যেমন বিশেষ, তোমার জন্যও তেমনি।’ পগবা উত্তরে বলেন, ‘ধন্যবাদ, আমি সত্যিই কৃতজ্ঞ।

এরপর স্কুরো যোগ করেন, ‘এটা কেবল শুরু। সামনে অনেক পথ বাকি। তুমি সঠিক জায়গায়, সঠিক মানুষদের সঙ্গে আছো।’ সংক্ষিপ্ত জবাবে পগবা বলেন, ‘আপনাদের আস্থার জন্য ধন্যবাদ।

২০২৩ সালের আগস্টে জুভেন্টাসের হয়ে শেষবার খেলেন পগবা। এরপর ডোপ টেস্টে পজিটিভ আসায় চার বছরের নিষেধাজ্ঞা দেওয়া হয় তাকে। তবে পরবর্তীতে জানা যায়, তিনি উদ্দেশ্যপ্রণোদিতভাবে নিষিদ্ধ উপাদান গ্রহণ করেননি। আপিলের পর সেই সাজা কমে ১৮ মাসে নেমে আসে। চলতি বছরের মার্চে শেষ হয় নিষেধাজ্ঞার মেয়াদ।

তখন থেকেই মাঠে ফেরার জন্য নিজেকে প্রস্তুত করছিলেন পগবা।

আরকে/সবা

জনপ্রিয় সংবাদ

সংসদে পাস ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ বিল-২০২৬

কেন কান্নায় ভেঙে পড়লেন পগবা?

আপডেট সময় : ০৭:৪৩:৫৯ অপরাহ্ন, রবিবার, ২৯ জুন ২০২৫