ঢাকা জাতীয় স্টেডিয়ামে ম্যাচ খেলবে ঢাকা আবাহনী » দৈনিক সবুজ বাংলা
০৭:১৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
এএফসি চ্যালেঞ্জ লিগ

ঢাকা জাতীয় স্টেডিয়ামে ম্যাচ খেলবে ঢাকা আবাহনী

আসন্ন এএফসি চ্যালেঞ্জ লিগে অংশ নেবে বাংলাদেশের ঢাকা আবাহনী লিমিটেড।

তাদের প্রথম ম্যাচ আগামী ১২ আগস্ট। সেই ম্যাচ ঢাকা জাতীয় স্টেডিয়ামে আয়োজন করবে ১৯৭২ সালে প্রতিষ্ঠিত দেশের অন্যতম জনপ্রিয় ও ঐতিহাসিক ক্লাবটি।

এর আগে বাফুফে আবাহনীর ভেন্যুর বিষয়টি এশিয়ান ফুটবল কনফেডারেশনকে (এএফসি) অবহিত করে। আবাহনীর পক্ষ থেকে বাফুফের কাছে ঢাকা জাতীয় স্টেডিয়ামে ম্যাচ আয়োজনের জন্য আবেদন করা হয়েছিল। ফেডারেশন আবাহনীর আবেদন মঞ্জুর করেছে এবং ইতোমধ্যে এএফসিকেও জানিয়েছে। ১২ আগস্ট বিকেল পাঁচটায় ম্যাচের সময়ও নির্ধারণ হয়েছে।
যদিও আবাহনী এএফসি লাইসেন্সে হোম ভেন্যু হিসেবে সিলেট জেলা স্টেডিয়ামকে দেখিয়েছিল। জাতীয় স্টেডিয়াম সংস্কার শেষে খেলা উপযোগী হওয়ায় আবাহনী ঢাকায় ম্যাচ আয়োজন করতে চায়। নভেম্বরে ভারত ম্যাচের পর জাতীয় স্টেডিয়ামের মাঠের পুনরায় বড় সংস্কার হবে। সেই বিবেচনায় বাফুফে আগস্টে আবাহনীকে এএফসি চ্যালেঞ্জ লিগে একটি হোম ম্যাচ আয়োজনের সুযোগ দিয়েছে। জাতীয় স্টেডিয়ামে সংস্কারের পর দেশি ক্লাবগুলোর মধ্যে আবাহনীই প্রথম খেলবে। ২০২১ সালের লিগের পর আর কোনো ঘরোয়া ফুটবল এই স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়নি।

আরকে/সবা

জনপ্রিয় সংবাদ

সংসদে পাস ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ বিল-২০২৬

এএফসি চ্যালেঞ্জ লিগ

ঢাকা জাতীয় স্টেডিয়ামে ম্যাচ খেলবে ঢাকা আবাহনী

আপডেট সময় : ০৫:২৯:০৪ অপরাহ্ন, বুধবার, ৯ জুলাই ২০২৫