০৩:৫৮ পূর্বাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

যেসব বিশ্বনেতা পেলেন শপথ অনুষ্ঠানের আমন্ত্রণ

আগামী ১৭ ফেব্রুয়ারি তারেক রহমান–এর নেতৃত্বে নতুন সরকার শপথ গ্রহণ করবে। এ শপথ অনুষ্ঠানে ১৩ দেশের রাষ্ট্রপ্রধান ও সরকারপ্রধানকে আমন্ত্রণ জানিয়েছে অন্তর্বর্তী সরকার। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও আমন্ত্রণ পেয়েছেন।

তালিকায় আরও রয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। এ দুজনের পাশাপাশি চীন, সৌদি আরব, তুরস্ক, সংযুক্ত আরব আমিরাত, কাতার, মালয়েশিয়া, ব্রুনাই, শ্রীলঙ্কা, নেপাল, মালদ্বীপ ও ভুটানের সরকারপ্রধানদেরও আমন্ত্রণ জানানো হয়েছে।

এনডিটিভি জানিয়েছে, আমন্ত্রণ পেলেও নরেন্দ্র মোদি ঢাকায় আসবেন না। কারণ তার আগে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে তার বৈঠকের সূচি নির্ধারিত রয়েছে। তার পরিবর্তে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর অথবা ভাইস প্রেসিডেন্ট সি পি রাধাকৃষ্ণ শপথ অনুষ্ঠানে যোগ দিতে পারেন।

এনডিটিভি বলেছে, বাংলাদেশের নতুন সরকারের শপথ অনুষ্ঠান ভূরাজনৈতিক দিক থেকে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। কারণ নতুন নেতা তারেক রহমান ভারত, পাকিস্তান ও চীনসহ আঞ্চলিক শক্তিগুলোর সঙ্গে সমান সম্পর্ক বজায় রাখার ইঙ্গিত দিয়েছেন। প্রতিবেদনে আরও বলা হয়েছে, গত কয়েক বছর ধরে ভারতের সঙ্গে সম্পর্কের টানাপোড়েন থাকলেও শুক্রবার নরেন্দ্র মোদির সঙ্গে তারেক রহমানের কথা হয়। সে সময় মোদি তাকে শুভেচ্ছা জানান এবং বাংলাদেশের সঙ্গে সম্পর্ক উন্নয়নের ইঙ্গিত দেন।

উল্লেখ্য, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনের পর গত ১২ ফেব্রুয়ারি দেশে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে একক সংখ্যাগরিষ্ঠতা পায় বিএনপি। এর মধ্য দিয়ে প্রায় ২০ বছর পর দলটি আবারও সরকার গঠনের পথে এগোচ্ছে।

শু/সবা

জনপ্রিয় সংবাদ

যেসব বিশ্বনেতা পেলেন শপথ অনুষ্ঠানের আমন্ত্রণ

আপডেট সময় : ১০:৩১:১২ পূর্বাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬