০৪:০০ পূর্বাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

আদালতের নির্দেশ পেলে ভোট পুনর্গণনা: আনোয়ারুল ইসলাম

  • সবুজ বাংলা
  • আপডেট সময় : ০৭:০৩:৩৮ অপরাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬
  • 23

আদালতের নির্দেশ পেলে ভোট পুনর্গণনার সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার

রোববার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। তিনি জানান, সংবিধানের ১৪৮ অনুচ্ছেদ অনুযায়ী ভোটগ্রহণের ফলাফল ঘোষণার পর তিন দিনের মধ্যে স্পিকার বা ডেপুটি স্পিকার শপথ না পড়ালে চতুর্থ দিন থেকে পরবর্তী তিন দিনের মধ্যে প্রধান নির্বাচন কমিশনার শপথ পাঠ করাবেন। তবে কবে শপথ অনুষ্ঠিত হবে, সে বিষয়ে নির্বাচন কমিশন এখনো আনুষ্ঠানিকভাবে অবগত নয়। সংসদ সচিবালয় থেকে কোনো অফিসিয়াল চিঠিপত্রও পাওয়া যায়নি বলে জানান তিনি।

১১ দলীয় জোটের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের প্রসঙ্গে তিনি বলেন, তাদের বক্তব্য কমিশন শুনেছে। ফলাফল তড়িঘড়ি করে প্রকাশ করা হয়নি দাবি করে তিনি বলেন, নিয়ম মেনেই গেজেট প্রকাশ করা হয়েছে এবং পুরো প্রক্রিয়াকে আরও বিশ্বাসযোগ্য করার চেষ্টা ছিল। মাঠপর্যায়ের কর্মকর্তারা দক্ষতার সঙ্গে ফলাফল প্রস্তুতের কাজ সম্পন্ন করেছেন বলেও মন্তব্য করেন তিনি।

নির্বাচন কমিশনার আরও বলেন, ১১ দলীয় জোট যে দাবিগুলো উত্থাপন করেছে, সেগুলোর আইনগত পর্যালোচনার সুযোগ রয়েছে। নির্বাচন-সংক্রান্ত কোনো অভিযোগ থাকলে হাইকোর্টে যাওয়ার সুযোগ আইনে রয়েছে এবং আদালতের নির্দেশনা অনুযায়ী কমিশন ব্যবস্থা নেবে। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, একটি ভালো নির্বাচন সম্পন্ন হয়েছে এবং এ ক্ষেত্রে সবার সহযোগিতা ছিল।

শু/সবা

জনপ্রিয় সংবাদ

আদালতের নির্দেশ পেলে ভোট পুনর্গণনা: আনোয়ারুল ইসলাম

আপডেট সময় : ০৭:০৩:৩৮ অপরাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬