জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও ঢাকা-১১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য নাহিদ ইসলামের সঙ্গে সাক্ষাৎ করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
রোববার (১৫ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টায় বেইলি রোডের বাসভবনে সাক্ষাতের সময় নাহিদ তাকে স্বাগত জানান।
সাক্ষাতে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, যুগ্ম মহাসচিব হাবিবুর নবী খান সোহেল, হুমায়ুন কবির, বিএনপি চেয়ারম্যানের প্রেস সচিব সালেহ শিবলীসহ আরও অনেকে। এনসিপি পক্ষ থেকে উপস্থিত ছিলেন সদস্য সচিব আখতার হোসেন, উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলম এবং অন্যান্য নেতৃবৃন্দ।
এর আগে সন্ধ্যা ৭টায় তারেক রহমান জামায়াতের আমির ডা. শফিকুর রহমানের বসুন্ধরার বাসায় সৌজন্য সাক্ষাৎ করেন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফলের পর বিএনপি সরকার গঠনের পথে এগোচ্ছে। আগামী ১৭ ফেব্রুয়ারি সকালে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠান এবং বিকেলে মন্ত্রিসভার সদস্যদের শপথ গ্রহণের অনুষ্ঠান অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
শু/সবা






















