০৩:৫৯ পূর্বাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

কলম্বোতেও হাত মেলালেন না ভারত-পাকিস্তান অধিনায়ক

সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে মুখোমুখি হয়েছে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। তবে মাঠের লড়াই শুরুর আগেই আলোচনায় উঠে আসে পুরোনো ‘হ্যান্ডশেক ইস্যু’।

টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন পাকিস্তান অধিনায়ক সালমান আলী আগা। কিন্তু টস শেষে ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদবের সঙ্গে করমর্দন করেননি তিনি। অর্থাৎ, এশিয়া কাপের পর বিশ্বকাপের মঞ্চেও দুই দলের অধিনায়কদের মধ্যে সৌজন্য বিনিময়ের অভাব স্পষ্টই রয়ে গেল।

গত বছর সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত এশিয়া কাপে তিনবার মুখোমুখি হয়েছিল দুই দল। সেখানেও টস বা ম্যাচ শেষে করমর্দনের দৃশ্য দেখা যায়নি। এবারও সেই চিত্রের পুনরাবৃত্তি হলো। সংবাদ সম্মেলনে বিষয়টি এড়িয়ে গেলেও মাঠে তার বাস্তব প্রতিফলন দেখা গেছে।

এর আগে লাহোরে বিসিবি, পিসিবি ও আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের ত্রিপক্ষীয় বৈঠকে পাকিস্তান ক্রিকেট বোর্ড করমর্দনের অনুরোধ জানিয়েছিল বলে জানা যায়। তবে শেষ পর্যন্ত মাঠে তার প্রতিফলন ঘটেনি।

ম্যাচটি ঘিরে কিছুদিন আগেও অনিশ্চয়তা ছিল। রাজনৈতিক টানাপোড়েনের কারণে পাকিস্তান সরকারের পক্ষ থেকে ম্যাচ বয়কটের কথাও শোনা গিয়েছিল। তবে বৈঠকের পর সেই সিদ্ধান্ত থেকে সরে এসে শেষ পর্যন্ত মাঠে নামে পাকিস্তান।

পরিসংখ্যান বলছে, আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ১৬ দেখায় ভারতের জয় ১৩টি, পাকিস্তানের ৩টি। বিশ্বকাপে ভারতের আধিপত্য আরও বেশি, ৭-১ ব্যবধানে এগিয়ে তারা।

এদিকে বৃষ্টির শঙ্কাও রয়েছে। ম্যাচটি পরিত্যক্ত হলে দুই দলই পাবে ১ পয়েন্ট করে। বর্তমানে ‘এ’ গ্রুপে উভয়ের ঝুলিতে ৪ পয়েন্ট রয়েছে। ফলে পয়েন্ট ভাগাভাগি হলে ৫ পয়েন্ট নিয়ে দুই দলই সুপার এইটে জায়গা নিশ্চিত করবে।

শু/সবা

জনপ্রিয় সংবাদ

কলম্বোতেও হাত মেলালেন না ভারত-পাকিস্তান অধিনায়ক

আপডেট সময় : ০৭:৩৯:৩১ অপরাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬