3:38 am, Sunday, 24 May 2026

রামিসা হত্যা মামলার চার্জশিট ঈদের আগেই: আইনমন্ত্রীর

রাজধানীর পল্লবী–তে সাত বছর বয়সী শিক্ষার্থী রামিসা আক্তার–কে ধর্ষণ ও হত্যা মামলার ডিএনএ রিপোর্ট আগামী ৭২ ঘণ্টার মধ্যে পাওয়া গেলে পবিত্র ঈদুল আজহার আগেই আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী

শনিবার (২৩ মে) তিনি এ কথা জানান।

আইনমন্ত্রী বলেন, ডিএনএ রিপোর্ট ছাড়া চার্জশিট দিলে পরবর্তী সময়ে বিচার প্রক্রিয়া প্রশ্নবিদ্ধ হতে পারে। তাই রিপোর্ট হাতে পাওয়ার পরপরই পুলিশ চার্জশিট দাখিল করবে। সবকিছু ঠিক থাকলে ঈদের আগেই তা সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

তিনি আরও বলেন, ঈদের ছুটির পরপরই এই নৃশংস হত্যাকাণ্ডের আনুষ্ঠানিক বিচার শুরু হবে এবং মামলাটির বিচার দ্রুত শেষ করার বিষয়ে সরকার অঙ্গীকারবদ্ধ।

উচ্চ আদালতে মৃত্যুদণ্ড অনুমোদনের দীর্ঘসূত্রতা প্রসঙ্গে আইনমন্ত্রী বলেন, বিচারিক আদালতে মৃত্যুদণ্ডের রায় হওয়ার পর তা অনুমোদনের জন্য হাইকোর্টে গেলে পেপার বুক তৈরিতে দীর্ঘ সময় লাগে। এর ফলে চূড়ান্ত রায় পেতেও বিলম্ব হয়।

তিনি জানান, এই প্রক্রিয়াকে আরও দ্রুত ও সহজ করার বিষয়ে সরকার গুরুত্বের সঙ্গে কাজ করছে।

শু/সবা

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

9 − 6 =

About Author Information

Popular Post

গাজা যুদ্ধকালীন ইসরায়েলকে যেভাবে অস্ত্র জুগিয়েছে ৫১টি দেশ

রামিসা হত্যা মামলার চার্জশিট ঈদের আগেই: আইনমন্ত্রীর

Update Time : ০৩:৫৭:৫৯ pm, Saturday, ২৩ মে ২০২৬