2:46 am, Saturday, 23 May 2026

এবার স্বস্তির ঈদযাত্রা নিশ্চিত করা হবে: সেতুমন্ত্রী

আসন্ন কুরবানির ঈদে ঘরমুখো মানুষের যাতায়াত স্বস্তিদায়ক করতে সরকার সর্বোচ্চ চেষ্টা করবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।

শুক্রবার (২২ মে) দুপুরে কুমিল্লা নগরীর জেলা শিল্পকলা একাডেমিতে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

সেতুমন্ত্রী বলেন, কুরবানির ঈদে ঘরমুখো মানুষ ও পশু পরিবহন বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। এ সময় অবকাঠামো ও পরিবহনব্যবস্থার ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি হয়। তবে জনগণের সহযোগিতা, সচেতনতা এবং অনুকূল আবহাওয়া থাকলে এবারের ঈদযাত্রা নির্বিঘ্ন ও স্বস্তিদায়ক করা সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

তিনি আরও বলেন, দেশে প্রতি বছর গড়ে সাড়ে চার হাজার মানুষ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান। এর প্রধান কারণ চালকের অদক্ষতা, ফিটনেসবিহীন যানবাহন এবং জনগণের অসচেতনতা। এসব দুর্ঘটনা কমিয়ে আনতে সরকার কাজ করছে। পাশাপাশি সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের দায়িত্ব রাষ্ট্র নেবে বলেও জানান তিনি।

এর আগে কুমিল্লা জেলা প্রশাসন ও বিআরটিএ কুমিল্লা সার্কেলের যৌথ উদ্যোগে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের মাঝে ৪ কোটি ৮৯ লাখ টাকার ক্ষতিপূরণের চেক বিতরণ করা হয়। এতে ৮৬ জন নিহতের পরিবার ও ৩৩ জন আহতের পরিবার সহায়তা পান।

অনুষ্ঠানে সড়ক পরিবহন ও সেতু প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ, কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব ড. মো. জিয়াউল হক এবং বিআরটিএ চেয়ারম্যান মোহাম্মদ হাবিবুর রহমান উপস্থিত ছিলেন।

শু/সবা
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

eighteen + seven =

About Author Information

ঈদগাঁওয়ে পৃথক অভিযানে ৬ জন গ্রেফতার

এবার স্বস্তির ঈদযাত্রা নিশ্চিত করা হবে: সেতুমন্ত্রী

Update Time : ০৬:৫৯:৪১ pm, Friday, ২২ মে ২০২৬