1:53 am, Sunday, 21 June 2026

মোটরসাইকেল দুর্ঘটনায় আহত অভিনেতা জোভান

ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা ফারহান আহমেদ জোভান মোটরসাইকেল দুর্ঘটনার শিকার হয়েছেন। বৃহস্পতিবার (১৮ জুন) বিকেল সাড়ে চারটার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে বিষয়টি নিশ্চিত করেন তিনি।

এদিন আহত অবস্থার একটি ছবি পোস্ট করে দুর্ঘটনার অভিজ্ঞতা শেয়ার করেন জোভান। একই সঙ্গে ভক্ত-শুভাকাঙ্ক্ষীদের সড়কে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

পোস্টে জোভান জানান, কিছুদিন আগে কক্সবাজার মেরিন ড্রাইভে মোটরসাইকেল দুর্ঘটনার শিকার হন তিনি। তবে আল্লাহর রহমতে বড় ধরনের কোনো ক্ষতি হয়নি। ঘটনাটি তাকে গুরুত্বপূর্ণ একটি শিক্ষা দিয়েছে বলেও উল্লেখ করেন এই অভিনেতা।

তিনি লেখেন, রাস্তায় অনেক সময় মানুষ মনে করে, ‘আরেকটু গতিতে গেলে কী হবে’ কিংবা ‘আমি তো ভালোই চালাই’। কিন্তু দুর্ঘটনা কখন, কীভাবে এবং কার সঙ্গে ঘটবে, তা কেউ জানে না। কয়েক সেকেন্ডের অসাবধানতাই জীবন বদলে দিতে পারে।

সড়ক নিরাপত্তার বিষয়ে সচেতনতা তৈরির আহ্বান জানিয়ে জোভান বলেন, বাইক চালানোর সময় অবশ্যই হেলমেট ব্যবহার করতে হবে এবং ট্রাফিক আইন মেনে চলতে হবে। কারণ, পরিবারের সদস্য ও প্রিয়জনেরা নিরাপদে ফেরার অপেক্ষায় থাকেন। তিনি বলেন, ‘গন্তব্যে একটু দেরিতে পৌঁছানো ভালো, কিন্তু নিরাপদে পৌঁছানোই সবচেয়ে গুরুত্বপূর্ণ।’

জোভানের দুর্ঘটনার খবর প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে উদ্বেগ প্রকাশ করেছেন তার ভক্ত-শুভাকাঙ্ক্ষীরা। অনেকে মন্তব্যে তার দ্রুত সুস্থতা কামনা করেছেন।

শু/সবা
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

four − three =

About Author Information

ইসরায়েলি হামলার প্রতিবাদে হরমুজ প্রণালি বন্ধ করল ইরান

মোটরসাইকেল দুর্ঘটনায় আহত অভিনেতা জোভান

Update Time : ০৬:৫৬:০৯ pm, Thursday, ১৮ জুন ২০২৬