7:56 am, Sunday, 21 June 2026

বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে বাংলাদেশের পরিচয় তুলে ধরলেন সঞ্জয় দেব

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশের লাল-সবুজ পতাকা, সুন্দরবনের বেঙ্গল টাইগার ও জাতীয় ফুল শাপলার উপস্থিতি বিশ্বদর্শকদের দৃষ্টি কাড়ে। কানাডার টরন্টোর বিএমও স্টেডিয়ামে আয়োজিত অনুষ্ঠানে বাংলাদেশি বংশোদ্ভূত গায়ক, সংগীত পরিচালক ও ডিজে সঞ্জয় দেব তার পরিবেশনার পাশাপাশি পোশাকের মাধ্যমে বাংলাদেশের পরিচয় তুলে ধরে প্রশংসা কুড়িয়েছেন।

ফিফার উদ্যোগে নির্মিত ‘সির সির’ গানটি পরিবেশন করেন সঞ্জয় দেব। তার সঙ্গে মঞ্চে ছিলেন নোরা ফাতিহি ও ফরাসি হিপহপ শিল্পী ভেজেড্রিম। তবে গানের পাশাপাশি সবচেয়ে বেশি আলোচনায় আসে সঞ্জয়ের বিশেষভাবে তৈরি করা জ্যাকেট।

জ্যাকেটের হাতায় ফুটে ওঠে সুন্দরবনের রয়েল বেঙ্গল টাইগার, জাতীয় ফুল শাপলা এবং বাংলাদেশের লাল-সবুজ পতাকার নকশা। পরিবেশনার সময় একাধিকবার তিনি এসব প্রতীকের দিকে ইঙ্গিত করেন, যা দর্শকদের কাছে বাংলাদেশের প্রতিনিধিত্বের প্রতীকী বার্তা হিসেবে ধরা পড়ে।

সঞ্জয় দেবের শিকড় মৌলভীবাজারের শ্রীমঙ্গলে। প্রায় দুই দশক আগে তিনি পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমান। সেখানে সংগীতচর্চার মাধ্যমে ধীরে ধীরে আন্তর্জাতিক অঙ্গনে নিজের অবস্থান তৈরি করেন। দীর্ঘদিনের পরিশ্রম ও সৃজনশীলতার ফল হিসেবে বিশ্বের অন্যতম বড় ক্রীড়া আসরের উদ্বোধনী মঞ্চে পারফর্ম করার সুযোগ পান তিনি।

অনুষ্ঠানের আগে সঞ্জয় দেব জানিয়েছিলেন, এই পরিবেশনার জন্য তার বিশেষ পরিকল্পনা ছিল। সেই পরিকল্পনার অংশ হিসেবেই পোশাকে বাংলাদেশের জাতীয় ও সাংস্কৃতিক প্রতীকগুলো স্থান দেওয়া হয়। পোশাকটির নকশা করেন ছায়া কুমার, এমব্রয়ডারি করেন জন কিম এবং স্টাইলিং করেন জেসমিন প্যাটেল।

পারফরম্যান্সের ৬৫ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশের পর তা দ্রুত ভাইরাল হয়ে যায়। অল্প সময়ের মধ্যেই ভিডিওটি লাখো মানুষের কাছে পৌঁছে যায় এবং ব্যাপক প্রশংসা অর্জন করে।

শু/সবা

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

six + eleven =

About Author Information

ইসরায়েলি হামলার প্রতিবাদে হরমুজ প্রণালি বন্ধ করল ইরান

বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে বাংলাদেশের পরিচয় তুলে ধরলেন সঞ্জয় দেব

Update Time : ০৫:০৬:৩২ pm, Sunday, ১৪ জুন ২০২৬