12:58 am, Saturday, 27 June 2026

ব্রাজিলকে হারানোর স্বপ্ন দেখছেন জাপানের কোচ

জাপানের কোচ মরিয়াসু। ছবি সংগৃহীত

বিশ্বকাপে কখনো কোয়ার্টার ফাইনালে উঠতে পারেনি জাপান। এবার শেষ আটে ওঠার স্বপ্ন পূরণ করতে হলে প্রথমেই পাড়ি দিতে হবে কঠিন এক পরীক্ষা। রাউন্ড অব ৩২-এ পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের মুখোমুখি হচ্ছে এশিয়ার দলটি।

আজ ‘এফ’ গ্রুপের শেষ ম্যাচে সুইডেনের সঙ্গে ১–১ গোলে ড্র করার পর নিশ্চিত হয় জাপানের শেষ ষোলোর প্রতিপক্ষ। আগামী ২৯ জুন বাংলাদেশ সময় রাত ১১টায় ‘সি’ গ্রুপের চ্যাম্পিয়ন ব্রাজিলের বিপক্ষে খেলবে জাপান।

ম্যাচ-পরবর্তী সংবাদ সম্মেলনে জাপানের প্রধান কোচ হাজিমে মরিয়াসু বলেন, ব্রাজিলের মতো শক্তিশালী দলের বিপক্ষে খেলাটা তাঁর দলের জন্য দারুণ অভিজ্ঞতা হবে। তবে একই সঙ্গে তিনি বিশ্বাস করেন, জাপানেরও পরের রাউন্ডে ওঠার সুযোগ রয়েছে।

তিনি বলেন, “এটি একটি দারুণ অভিজ্ঞতা হতে যাচ্ছে। ব্রাজিল নিখুঁত একটি দল। কিন্তু আমি বিশ্বাস করি, আমাদেরও জেতার এবং পরের ধাপে যাওয়ার সুযোগ আছে। আমরা সেই সুযোগ কাজে লাগাতে চাই এবং সেভাবেই প্রস্তুতি নিচ্ছি।”

মরিয়াসু স্মরণ করিয়ে দেন, গত অক্টোবরে টোকিওতে অনুষ্ঠিত প্রীতি ম্যাচে জাপান ৩–১ গোলে ব্রাজিলকে হারিয়েছিল।

তিনি বলেন, “ব্রাজিলের বিপক্ষে সর্বশেষ প্রীতি ম্যাচে আমরা জিতেছিলাম। হয়তো সেই কারণেই এবার তারা আমাদের বিপক্ষে আরও বেশি অনুপ্রাণিত হয়ে খেলবে। আমি ম্যাচটির অপেক্ষায় আছি।”

জাপান কোচের মতে, এখন আর তাদের বিপক্ষে জয় পাওয়া কোনো দলের জন্য সহজ নয়।

“প্রীতি ম্যাচে আমরা প্রমাণ করেছি, আমাদের হারানো এখন আর সহজ নয়। এটি আমাদের বড় অগ্রগতি। ব্রাজিল বিশ্বের অন্যতম সেরা দল, আমরা তাদের সম্মান করি। তবে ম্যাচে কী ঘটবে, তা আগে থেকে কেউ বলতে পারে না। আমাদেরও জেতার সুযোগ থাকবে,” বলেন মরিয়াসু।

শু/সবা
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

fourteen − 8 =

About Author Information

বদলগাছীতে সবজি ও মসলা জাতীয় কৃষি পণ্যের দাম কম

ব্রাজিলকে হারানোর স্বপ্ন দেখছেন জাপানের কোচ

Update Time : ০৩:৫৩:০৪ pm, Friday, ২৬ জুন ২০২৬