11:49 pm, Friday, 26 June 2026

জর্ডান ম্যাচে বদলে যাচ্ছে আর্জেন্টিনা, বিশ্রামে থাকতে পারেন মেসি

জর্ডানের বিপক্ষে রোববার সকালের ম্যাচকে সামনে রেখে শেষ মুহূর্তের প্রস্তুতি চালিয়ে যাচ্ছে আর্জেন্টিনা। ডালাস স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য ম্যাচের আগে বৃহস্পতিবার শেষের আগের অনুশীলনে পুরোপুরি বিকল্প একাদশ নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করেছেন প্রধান কোচ লিওনেল স্কালোনি। যদিও অনুশীলনের এই একাদশ এখনও চূড়ান্ত নয়, তবে নকআউট পর্ব নিশ্চিত হওয়ায় দল নির্বাচনে স্কালোনির পরিকল্পনার স্পষ্ট ইঙ্গিত মিলেছে।

অস্ট্রিয়াকে ২-০ গোলে হারানোর পর আলজেরিয়ার কাছে জর্ডানের পরাজয়ে ‘জে’ গ্রুপের চ্যাম্পিয়ন হিসেবে রাউন্ড অব থার্টি টু নিশ্চিত করেছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা। ফলে গ্রুপ পর্বের শেষ ম্যাচে নিয়মিত একাদশে একাধিক পরিবর্তন আনার সুযোগ পাচ্ছেন স্কালোনি। এতে একদিকে বেঞ্চে থাকা ফুটবলাররা সুযোগ পাবেন, অন্যদিকে নকআউট পর্বের আগে মূল খেলোয়াড়দের বিশ্রাম দেওয়া সম্ভব হবে।

অনুশীলনে গোলপোস্টে ছিলেন হুয়ান মুসো। তবে জর্ডানের বিপক্ষে প্রথম একাদশে খেলবেন এমিলিয়ানো মার্টিনেজ। টানা দুই ম্যাচে ক্লিন শিট রাখা এই গোলরক্ষকের ওপরই আস্থা রাখছেন স্কালোনি।

রক্ষণভাগে ছিলেন গঞ্জালো মন্তিয়েল, নিকোলাস ওতামেন্দি, মার্কোস সেনেসি ও নিকোলাস তালিয়াফিকো। ডান পায়ের হ্যামস্ট্রিংয়ের চোট কাটিয়ে পুরোপুরি সুস্থ হয়ে ফিরেছেন মন্তিয়েল। ফলে জর্ডানের বিপক্ষে তার শুরুর একাদশে ফেরার সম্ভাবনা প্রবল।

মাঝমাঠে হোল্ডিং মিডফিল্ডারের ভূমিকায় দেখা গেছে লিয়ান্দ্রো পারেদেসকে। যদিও অস্ট্রিয়ার বিপক্ষে হলুদ কার্ড দেখায় পরের রাউন্ডে নিষিদ্ধ হওয়ার ঝুঁকিতে রয়েছেন তিনি। তার সঙ্গে অনুশীলনে ছিলেন এজেকিয়েল পালাসিওস, জিওভানি লো সেলসো ও জুলিয়ানো সিমিওনে। তবে লো সেলসোর জায়গায় ভ্যালেন্তিন বারকোকেও দেখা যেতে পারে। বিশ্বকাপে এখনও মাঠে নামার সুযোগ হয়নি এই তরুণ মিডফিল্ডারের।

মিডফিল্ড ও আক্রমণের সংযোগসূত্র হিসেবে অনুশীলনে ছিলেন নিকো পজ। লিওনেল মেসি শুরুর একাদশে না থাকলে পজের জায়গা প্রায় নিশ্চিত। একমাত্র স্ট্রাইকার হিসেবে খেলেছেন হুলিয়ান আলভারেজ। ম্যাচের যেকোনো সময় সুযোগ পেতে পারেন হোসে লোপেজও।

ওয়ার্কলোড ম্যানেজমেন্ট এবং নকআউট পর্বের আগে অধিনায়ক লিওনেল মেসিকে সতেজ রাখতেই তাকে শুরুর একাদশের বাইরে রাখা হতে পারে। তবে দ্বিতীয়ার্ধে তাকে মাঠে নামানোর পরিকল্পনা রয়েছে কোচিং স্টাফের। চলতি বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা এবং বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ গোলস্কোরার হিসেবে মেসির দিকেই থাকবে সবার নজর।

আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ:
এমিলিয়ানো মার্টিনেজ; গঞ্জালো মন্তিয়েল, নিকোলাস ওতামেন্দি, মার্কোস সেনেসি, নিকোলাস তালিয়াফিকো; লিয়ান্দ্রো পারেদেস, এজেকিয়েল পালাসিওস, জিওভানি লো সেলসো (অথবা ভ্যালেন্তিন বারকো), জুলিয়ানো সিমিওনে, নিকো পজ; হুলিয়ান আলভারেজ।

শু/সবা

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

one × 4 =

About Author Information

বদলগাছীতে সবজি ও মসলা জাতীয় কৃষি পণ্যের দাম কম

জর্ডান ম্যাচে বদলে যাচ্ছে আর্জেন্টিনা, বিশ্রামে থাকতে পারেন মেসি

Update Time : ০৬:১৪:১৬ pm, Friday, ২৬ জুন ২০২৬