বাংলাদেশের লক্ষ্য রানার্সআপ হওয়া » দৈনিক সবুজ বাংলা
০৪:০৭ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
কাল নেপালে শুরু বিশ্ব টেবিল টেনিসের বাছাইপর্ব

বাংলাদেশের লক্ষ্য রানার্সআপ হওয়া

৩০-৩১ জুলাই পর্যন্ত নেপালে অনুষ্ঠিত হবে বিশ্বকাপ বাছাইয়ের দক্ষিণ এশিয়া অঞ্চলের খেলা। এই প্রতিযোগিতায় শুধু দলগত ইভেন্টই হবে। বাছাইপর্বে অংশ নিতে বাংলাদেশ জাতীয় টেবিল টেনিস পুরুষ ও মহিলা দল নেপালের কাঠমান্ডু পৌঁছেছে গতকাল।

এই টুর্নামেন্টে ভারত, নেপাল , শ্রীলঙ্কা, মালদ্বীপের অংশ নেওয়ার কথা। এই টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দল আগামী বছর ইংল্যান্ডে বিশ্বকাপ টিটিতে খেলার সুযোগ পাবে। ভারত স্বাভাবিকভাবেই চ্যাম্পিয়নের দাবিদার। বাংলাদেশ টেবিল টেনিস খেলোয়াড় ও ফেডারেশনের হিসেবে ভারত এশিয়ান র‌্যাংকিংয়ে এগিয়ে থাকায় সরাসরি খেলার সুযোগ পাবে। সেক্ষেত্রে এই টুর্নামেন্টে রানার্সআপ হলে বাংলাদেশেরও বিশ্বকাপ খেলার সুযোগ থাকবে। বাংলাদেশ সেই লক্ষ্যেই মূলত গেছে।

কোচ সৈয়দ মাহমুদুজ্জামান শাহেদ এর নেৃতত্বে পুরুষ দলের শীর্ষ ৪ র‌্যাংকধারী খেলোয়াড়রা হলেন- রামহিম লিয়ন বম, মুহতাসিন আহমেদ হৃদয়, ইমরুল কায়েস ইমন এবং জাভেদ আহমেদ। নারী দলের শীর্ষ ৪ র‌্যাংকিং খেলোয়াড় হলেন- সাদিয়া রহমান মৌ, সোনাম সুলতানা সোমা, খই খই সাই মারমা এবং ঐশী রহমান।

দলের ম্যানেজার হিসেবে আছেন অ্যাডহক কমিটির সদস্য এবং আইটিটিএফ এর লেবেল টু কোচ মাঈনুল ইসলাম চিশতী। দলকে উৎসাহিত করতে ফেডারেশনের সাধারণ সম্পাদক ক্যাপ্টেন এ এম মাকসুদ আহমেদ সনেট দলের সাথে রয়েছেন।
ভারত ১০ জন করে খেলোয়াড় পাঠালেও অন্য দলগুলো ৮ জন করে খেলোয়াড় পাঠিয়েছে। প্রতিযোগিতা থেকে পাকিস্তান এবং ভুটান শেষ মুহূর্তে নিজেদের নাম প্রত্যাহার করে নিয়েছে।

সারাবিশ্ব থেকে ৬৪টি পুরুষ এবং ৬৪টি নারী দল ২০২৬ সালের ওয়ার্ল্ড টেবিল টেনিস চ্যাম্পিয়ানশিপে অংশগ্রহণ করবে। নেপালের আঞ্চলিক পর্যায়ে প্রতিটি বিভাগে বিজয়ী দল ওয়ার্ল্ড চ্যাম্পিয়ানশিপে খেলার জন্য যোগ্য হিসেবে বিবেচিত হবে।

আরকে/সবা

জনপ্রিয় সংবাদ

রংপুরে ফিলিং স্টেশনে ফেলে যাওয়া মোটরসাইকেল, ১২ দিনেও মিলেনি মালিকের খোঁজ

কাল নেপালে শুরু বিশ্ব টেবিল টেনিসের বাছাইপর্ব

বাংলাদেশের লক্ষ্য রানার্সআপ হওয়া

আপডেট সময় : ০৮:৪৭:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫