১১:১২ অপরাহ্ন, শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ২৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

ইসলামাবাদে শিয়া মসজিদে আত্মঘাতী হামলা, নিহত ৩১

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের একটি শিয়া মসজিদে আত্মঘাতী বোমা হামলায় অন্তত ৩১ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৬৯ জন। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) জুমার নামাজের সময় এ বিস্ফোরণের ঘটনা ঘটে।

এ হামলাকে সাম্প্রতিক সময়ে পাকিস্তানে মসজিদে সংঘটিত বড় ধরনের হামলাগুলোর একটি হিসেবে বিবেচনা করা হচ্ছে। এর আগে ২০২৩ সালে পেশোয়ারের একটি মসজিদে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছিল।

প্রাথমিক তদন্তে জানা গেছে, পাকিস্তান তেহরিক-ই-তালেবানের (টিটিপি) এক সদস্য এই হামলা চালিয়ে থাকতে পারে। তবে এখনো কোনো গোষ্ঠী আনুষ্ঠানিকভাবে হামলার দায় স্বীকার করেনি বলে জানিয়েছে পুলিশ।

সংবাদমাধ্যম সিএনএনকে পুলিশ জানিয়েছে, জুমার নামাজ চলাকালে আত্মঘাতী হামলাকারী বিস্ফোরণ ঘটায়। বার্তাসংস্থা এএফপিকে একটি সূত্র নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছে, হামলাকারীকে মসজিদের প্রবেশদ্বারে আটকে দেওয়া হলে সে নিজের শরীরে থাকা বোমার বিস্ফোরণ ঘটায়।

ইসলামাবাদ প্রশাসন এক বিবৃতিতে জানিয়েছে, আহতদের মধ্যে ১৬৯ জনকে চিকিৎসার জন্য বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, বিস্ফোরণের পর মসজিদের ভেতরে মরদেহ ছড়িয়ে-ছিটিয়ে পড়ে আছে এবং জানালার গ্লাস ভেঙে গেছে।

গত বছরের নভেম্বরে ইসলামাবাদ ডিস্ট্রিক জুডিশিয়াল কমপ্লেক্সের গেটে আত্মঘাতী বোমা হামলায় ১২ জন নিহতসহ কয়েক ডজন মানুষ আহত হয়েছিলেন। সাম্প্রতিক এই হামলার পর রাজধানীসহ আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।

শু/সবা

জনপ্রিয় সংবাদ

ইসলামাবাদে শিয়া মসজিদে আত্মঘাতী হামলা, নিহত ৩১

আপডেট সময় : ০৮:৫৪:৩২ অপরাহ্ন, শুক্রবার, ৬ ফেব্রুয়ারী ২০২৬