ইনকিলাব মঞ্চ জানিয়েছে, আগামী ১২ ফেব্রুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হবে এবং কোনোভাবেই তা বানচাল করতে দেওয়া হবে না। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রাতে মঞ্চের ফেসবুক পেজে এ বিষয়ে একটি পোস্ট প্রকাশ করা হয়।
পোস্টে বলা হয়, “নির্বাচন ১২ তারিখেই হবে। নির্বাচন হতেই হবে। কোনোভাবেই নির্বাচন বানচাল করতে দেওয়া হবে না।”
এর আগে, প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে যাত্রা শুরু করলে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীদের বাধা দিতে পুলিশ জলকামান ও টিয়ারগ্যাস ব্যবহার করে। বিকেল ৩টা ৫০ মিনিটের দিকে ইন্টারকন্টিনেন্টাল মোড় থেকে যমুনা অভিমুখে যাওয়ার সময় আন্দোলনকারীরা পুলিশ ব্যারিকেড ভেঙে এগোতে গেলে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে।
এই ঘটনায় মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবেরসহ আরও কয়েকজন আহত হয়েছেন।
শু/সবা
























