১১:১৮ অপরাহ্ন, শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ২৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

 ইরান–যুক্তরাষ্ট্র পারমাণবিক আলোচনায় ইতিবাচক অগ্রগতি 

ওমানের রাজধানী মাসকাতে অনুষ্ঠিত বৈঠকে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পারমাণবিক আলোচনা নিয়ে প্রাথমিক পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। তিনি বলেছেন, “এই ধারা অব্যাহত থাকলে পারমাণবিক আলোচনার বিষয়ে একটি ইতিবাচক কাঠামোতে পৌঁছানো সম্ভব।”

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আরাঘচি বলেন, “যদি আমরা এই ইতিবাচক পথে এগোতে পারি, তাহলে আমি বলতে পারি যে আলোচনায় একটি কাঠামোগত অগ্রগতি সম্ভব।” তিনি জানান, ওমানের রাজধানীতে একাধিক বৈঠক পরোক্ষভাবে অনুষ্ঠিত হয়েছে এবং দুই পক্ষের দৃষ্টিভঙ্গি একে অপরের কাছে পৌঁছে দেওয়া হয়েছে।

আরাঘচি আরও জানিয়েছেন, ইরানের উদ্বেগ, স্বার্থ এবং জনগণের অধিকার স্পষ্টভাবে তুলে ধরা হয়েছে। সবকিছু শান্তিপূর্ণ ও সংলাপমুখী পরিবেশে হয়েছে এবং অপর পক্ষের মতামতও মনোযোগ দিয়ে শোনা হয়েছে।

গত জুনে ইসরায়েল ও ইরানের উত্তেজনার পিক সময়ে, ইরানের তিনটি প্রধান পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের বোমা হামলার পর এটি প্রথম এমন বৈঠক। তবে আলোচনাটি সরাসরি নয়, বরং মধ্যস্থতাকারী ওমান কর্তৃপক্ষের মাধ্যমে অনুষ্ঠিত হয়েছে।

প্রাথমিকভাবে আলোচনার পরিকল্পনা ছিল মিশর, তুরস্ক ও কাতারের নেতৃত্বে ইস্তাম্বুলে আয়োজনের। কিন্তু ইরান শেষ মুহূর্তে বৈঠকের স্থান পরিবর্তন করে ওমানের অনুরোধ জানায়, যেখানে গত বছরও একই ধরনের আলোচনা অনুষ্ঠিত হয়েছিল।

শু/সবা

জনপ্রিয় সংবাদ

 ইরান–যুক্তরাষ্ট্র পারমাণবিক আলোচনায় ইতিবাচক অগ্রগতি 

আপডেট সময় : ১০:৩১:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ৬ ফেব্রুয়ারী ২০২৬