নির্বাচনোত্তর সময়ে দেশের বিভিন্ন স্থানে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও নারীদের শ্লীলতাহানির অভিযোগ তুলে জনগণকে প্রতিরোধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন ড. শফিকুর রহমান।
রোববার (১৫ ফেব্রুয়ারি) সকাল ৬টা ৫০ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে বাংলাদেশ জামায়াতে ইসলামির আমির বলেন, নির্বাচনোত্তর পরিবেশে দেশের বিভিন্ন জায়গা থেকে ভাই-বোনদের ওপর একটি বিশেষ দলের কিছু উশৃঙ্খল আচরণ, হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের খবর পাওয়া যাচ্ছে। এমনকি ১১ দলের প্রতীকে ভোট দেওয়াকে কেন্দ্র করে নারীদের শ্লীলতাহানির মতো বেদনাদায়ক ঘটনার অভিযোগও এসেছে বলে উল্লেখ করেন তিনি।
ন্যায় ও সত্যের ওপর অটল থাকার প্রত্যয় জানিয়ে তিনি বলেন, কোনো অপশক্তির কাছে তারা মাথা নত করবেন না। যেখানেই এ ধরনের ঘটনা ঘটবে, জনগণকে সঙ্গে নিয়ে সেখানে তীব্র প্রতিবাদ ও প্রতিরোধ গড়ে তুলতে হবে।
সহকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, সাধারণ মানুষের পাশে দৃঢ়ভাবে দাঁড়াতে হবে। এটি মানবতার দাবি, মহান আল্লাহকে ভালোবাসার দাবি এবং দেশকে ভালোবাসার দাবি বলেও উল্লেখ করেন তিনি।
পোস্টের শেষে দেশবাসীর কাছে দোয়া কামনা করেন ড. শফিকুর রহমান।
শু/সবা






















