11:04 pm, Wednesday, 8 July 2026

ইরানের সঙ্গে সম্পর্কিত ৩ ট্যাংকার জাহাজ জব্দ করল ভারত

ছবি: সংগৃহীত

ভারতের কোস্টগার্ড বাহিনী ১৫ ফেব্রুয়ারি আরব সাগরের ভারতীয় সীমানার এক্সক্লুসিভ ইকোনমিক জোন থেকে তিনটি ট্যাংকার জব্দ করেছে। জব্দকৃত জাহাজগুলোর নাম—স্টেলার রুবি, অ্যাসফল্ট স্টার এবং আল জাফজিয়া।

এই তিনটি ট্যাংকারই যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার তালিকায় রয়েছে। জাহাজগুলো আটক করা এলাকা মহারাষ্ট্রের রাজধানী মুম্বাই থেকে প্রায় ১০০ নটিক্যাল মাইল দূরে। ভারতীয় কোস্টগার্ড ২৪ ঘণ্টা টহল দিয়ে এই এলাকা পর্যবেক্ষণ করে, যার জন্য প্রায় ৫৫টি জাহাজ এবং ১০–১২টি হেলিকপ্টার ও বিমান মোতায়েন থাকে।

প্রাথমিক তথ্য অনুযায়ী, স্টেলার রুবি এবং আল জাফজিয়ার মালিক ইরান, আর অ্যাসফল্ট স্টার-এর মালিক চীন। যদিও ইরানের রাষ্ট্রায়ত্ত তেল উত্তোলন কোম্পানি দাবি করেছে, জব্দকৃত এই জাহাজগুলোর সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই।

যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা এড়াতে এই ট্যাংকারগুলো প্রায়ই নাম পরিবর্তন করে। ধারণা করা হচ্ছে, জাহাজগুলো চীনের দিকে তেল পাঠানোর উদ্দেশ্যে চলাচল করছিল। আপাতত এই তিনটি ট্যাংকারকে মুম্বাইয়ের বন্দরে রাখা হয়েছে এবং ভারতের কেন্দ্রীয় সরকার আরও তদন্ত চালাবে।

শু/সবা

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

14 − 3 =

Popular Post

সংগঠনের আদর্শ রক্ষায় যুবদলের ৩০০ নেতা–কর্মীকে বহিষ্কার করা হয়েছে: যুবদল সভাপতি

ইরানের সঙ্গে সম্পর্কিত ৩ ট্যাংকার জাহাজ জব্দ করল ভারত

Update Time : ০১:০৬:৪৯ pm, Tuesday, ১৭ ফেব্রুয়ারী ২০২৬