স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেননি। তিনি মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে জামায়াতের নবনির্বাচিত সংসদ সদস্যদের সঙ্গে সাধারণ সংসদ সদস্য হিসেবে শপথগ্রহণ করেন।
প্রথম শপথগ্রহণ অনুষ্ঠান শেষ হতেই তিনি সভাস্থল ত্যাগ করেন। একইভাবে বিএনপির সংসদ সদস্য ইশরাক হোসেন জামায়াতের এমপিদের সঙ্গে শপথ নিলেও সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেননি।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, “আমরা কেউ সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে নির্বাচিত হইনি এবং সংবিধানে এখনও এটি অন্তর্ভুক্ত করা হয়নি। গণভোটের রায় অনুযায়ী সংবিধান সংস্কার পরিষদ গঠিত হলে সেটা সংবিধানে অন্তর্ভুক্ত করতে হবে এবং সদস্যদের শপথ নেওয়ার বিধান তৈরি করতে হবে।”
বিষয়টি অনুসারে, জামায়াতের এমপিরা উভয় শপথ (সংসদ সদস্য ও সংবিধান সংস্কার পরিষদ) গ্রহণ করেছেন, তবে স্বতন্ত্র ও বিএনপি এমপিরা শুধুমাত্র সাধারণ সংসদ সদস্য হিসেবে শপথ নিয়েছেন।
শু/সবা





















