4:28 am, Thursday, 9 July 2026

নিজ উদ্যোগে শহীদ মিনার তৈরি, ফুলে ভাষা শহিদের স্মরণ করল পাহাড়ের শিক্ষার্থীরা

ছবি: সবুজ বাংলা

খাগড়াছড়ি দীঘিনালায় বোধি প্রজ্ঞাচারিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে নিজ উদ্যোগে তৈরি অস্থায়ী শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্বপন চাকমা বলেন, বিদ্যালয়ে স্থায়ী শহীদ মিনার না থাকায় শিক্ষার্থীরা নিজের উদ্যোগে অস্থায়ী মিনার তৈরি করেছে। তিনি জানান, “বিদ্যালয়টি ২০২১ সালে স্থাপিত হওয়ার পর পাহাড়ের দুর্গম ও সুবিধাবঞ্চিত শিশুদের আবাসিক শিক্ষা প্রদানের সুযোগ দিয়েছে। শিক্ষার্থীরা এই মিনার তৈরি করে শহিদদের আত্মত্যাগের প্রতি সম্মান প্রদর্শন করেছে।”

ভোরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে বিদ্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভার সভাপতিত্ব করেন বিদ্যালয়ের সভাপতি ভদন্ত প্রজ্ঞাজ্যোতি মহাথেরো। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দীঘিনালা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান চন্দ্র রঞ্জন চাকমা এবং দীঘিনালা উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর তুজিম চাকমা। অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তি, অভিভাবক ও শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

দিনব্যাপী অনুষ্ঠানে শিক্ষার্থীদের মধ্যে নানা কার্যক্রম অনুষ্ঠিত হয়। চট্টগ্রামস্থ দীঘিনালা বৌদ্ধ ঐক্য পরিষদের উদ্যোগে শিক্ষার্থীদের জন্য শিক্ষা সামগ্রী, খেলার সামগ্রী এবং একবেলা আহারের সুব্যবস্থা করা হয়। এছাড়া শিক্ষার্থীদের মধ্যে আলোচনা, স্লোগান প্রতিযোগিতা ও স্মরণসভা আয়োজন করা হয়, যাতে তারা ভাষা আন্দোলনের ইতিহাস ও শহিদদের আত্মত্যাগ সম্পর্কে আরও জানার সুযোগ পায়।

বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা বলেন, “আমাদের জন্য ভাষা ও শহিদদের প্রতি শ্রদ্ধা প্রদর্শন কেবল একটি দায়িত্ব নয়, এটি আমাদের সাংস্কৃতিক ও নৈতিক শিক্ষা।” অনুষ্ঠানটি শেষে সকল উপস্থিতি শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করেন।

শু/সবা

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

11 + four =

Popular Post

সংগঠনের আদর্শ রক্ষায় যুবদলের ৩০০ নেতা–কর্মীকে বহিষ্কার করা হয়েছে: যুবদল সভাপতি

নিজ উদ্যোগে শহীদ মিনার তৈরি, ফুলে ভাষা শহিদের স্মরণ করল পাহাড়ের শিক্ষার্থীরা

Update Time : ০৩:৫৪:৩৩ pm, Saturday, ২১ ফেব্রুয়ারী ২০২৬