১১:৩৩ অপরাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

যথাযোগ্য মর্যাদায় চবিতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

ছবি: সবুজ বাংলা

​বিনম্র শ্রদ্ধা ও যথাযোগ্য মর্যাদায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সকালে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, শোক র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে দিবসটির কর্মসূচি পালন করা হয়।
দিনের শুরুতে ​সকাল ১০টা ৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে দিনের কর্মসূচি শুরু করেন চবি উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার। এসময় উপস্থিত ছিলেন উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান এবং উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. কামাল উদ্দিন।
​প্রশাসনের শ্রদ্ধা নিবেদন শেষে একে একে বিশ্ববিদ্যালয়ের ৯টি অনুষদের ডিনবৃন্দ, শিক্ষক সমিতি, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত), হলের প্রভোস্টবৃন্দ এবং প্রক্টরিয়াল বডির সদস্যরা শ্রদ্ধা জানান। বিশেষ করে চবি শিক্ষক সমিতির পক্ষে সভাপতি অধ্যাপক ড. মো. মাহবুবুর রহমান ও সাধারণ সম্পাদক অধ্যাপক এ. বি. এম. আবু নোমান এবং চাকসুর পক্ষে ভিপি ইব্রাহিম হোসেন রনি, জিএস সাঈদ বিন হাবিব ও এজিএস আইয়ুবুর রহমান তৌফিক পুষ্পার্ঘ্য অর্পণ করেন।
​শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন শেষে শহীদ মিনার প্রাঙ্গণ থেকে একটি শোক র‍্যালির আয়োজন করা হয় যা প্রশাসনিক ভবনের সামনে গিয়ে শেষ হয়।
পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বিজ্ঞান অনুষদের ডিন ও আয়োজন কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মোহাম্মদ আল আমীনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন​উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার। তিনি আক্ষেপ প্রকাশ করে বলেন, ভাষা আন্দোলনের মহান উদ্দেশ্য আমরা এখনো পুরোপুরি বাস্তবায়ন করতে পারিনি। ইংরেজি শিক্ষার প্রসারকে নিন্দা জানাই না, তবে বাংলাকে অবহেলা করে নয়। জাতীয় ও আন্তর্জাতিক বাস্তবতায় বাংলার প্রতি সমভাবে গুরুত্ব আরোপ করা জরুরি।
বিশেষ অতিথির বক্তব্যে ​উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান বিশ্বের দরবারে বাংলা সংস্কৃতি ছড়িয়ে দিতে সরকারি উদ্যোগের আহ্বান জানান।  তিনি বলেন, বিদেশের প্রতিটি দূতাবাসে বাংলার কৃষ্টি ও সংস্কৃতির ব্র্যান্ডিং প্রয়োজন। পাশাপাশি স্ক্রিপ্টহীন ক্ষুদ্র জাতিগোষ্ঠীর ভাষা সংরক্ষণেও আমাদের সচেষ্ট হতে হবে।
বিশেষ অতিথির বক্তব্যে ​উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মোঃ কামাল উদ্দিন নিজস্ব সত্তা বজায় রাখার ওপর জোর দিয়ে বলেন, “অন্যান্য ভাষা শেখা আমাদের দক্ষতা, কিন্তু বাংলাকে ভুলে গিয়ে অন্য ভাষাকে প্রাধান্য দেওয়া হবে আমাদের দৈন্যতা।
​সভায় আরও বক্তব্য রাখেন বক্তব্য রাখেন চাকসুর জিএস সাঈদ বিন হাবিব, এজিএস আইয়ুবুর রহমান তৌফিক, বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রী পরামর্শ কেন্দ্রের পরিচালক ড. মো. আনোয়ার হোসেন, প্রভোস্টবৃন্দের পক্ষে বক্তব্য রাখেন অতীশ দীপংকর হলের প্রভোস্ট এজিএম নিয়াজ উদ্দিন আহমেদ, সিন্ডিকেট সদস্য ড. মুহাম্মদ হাসমত আলী। ডিনবৃন্দের পক্ষে বক্তব্য রাখেন সমাজবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মোঃ এনায়েত উল্যা পাটওয়ারী ও রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল ইসলাম।
শু/সবা
জনপ্রিয় সংবাদ

যথাযোগ্য মর্যাদায় চবিতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

আপডেট সময় : ০৬:৩৫:৩৯ অপরাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬