1:43 pm, Tuesday, 28 April 2026

ঈদের আগে সম্মানি পাবেন ইমাম-মুয়াজ্জিনরা: মাহদী আমিন

নির্বাচনের প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খতিবসহ বিভিন্ন ধর্মগুরুদের সম্মানি ভাতা প্রদান করবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সরকার। তবে এই সম্মানি ভাতার পরিমাণ এখনো চূড়ান্ত হয়নি। ঈদুল ফিতরের আগেই দেশের কয়েকটি এলাকায় পরীক্ষামূলকভাবে এই কার্যক্রম শুরু করা হবে বলে জানিয়েছে সরকার।

আজ শনিবার দুপুরে তেজগাঁও প্রধানমন্ত্রীর কার্যালয়ের গেটে সাংবাদিকদের এ তথ্য জানান প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন।

তিনি বলেন, নির্বাচনের আগে বিএনপির অন্যতম গুরুত্বপূর্ণ প্রতিশ্রুতি ছিল মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খতিবসহ ধর্মগুরুদের জন্য সম্মানি ভাতার ব্যবস্থা করা। ক্ষমতায় এসে সেই প্রতিশ্রুতি বাস্তবায়নের ধারাবাহিকতায় তারেক রহমান–এর নেতৃত্বাধীন বিএনপি সরকার ঈদুল ফিতরের আগেই প্রাথমিকভাবে এই কর্মসূচি শুরু করতে যাচ্ছে। পর্যায়ক্রমে সারা দেশে এটি চালু করা হবে।

সম্মানি ভাতার পরিমাণ কত হবে—এমন প্রশ্নের জবাবে মাহদী আমিন বলেন, “আন্তঃমন্ত্রণালয় বৈঠকের মাধ্যমে ভাতার পরিমাণ চূড়ান্ত করা হবে।”

এ সময় স্থানীয় সরকার ও সমবায় প্রতিমন্ত্রী শাহে আলম সেখানে উপস্থিত ছিলেন।

এর আগে প্রধানমন্ত্রীর প্রেসসচিব সালেহ শিবলী সাংবাদিকদের জানান, আজ ছিল প্রধানমন্ত্রী তারেক রহমানের তৃতীয় কর্মদিবস। নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষ্যে তিনি বেশ কিছু গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দিয়েছেন।

তিনি আরও বলেন, আজ তেজগাঁও কার্যালয়ে প্রথমবারের মতো অফিস করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। অফিসে প্রবেশের আগে তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের ব্রিফ করেন এবং অনেক পুরোনো কর্মচারীর সঙ্গে কথা বলেন। পাশাপাশি সংশ্লিষ্ট মন্ত্রীরা বিভিন্ন নীতিগত বিষয় নিয়েও আলোচনা করেছেন।

এ সময় প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেসসচিব আতিকুর রহমান রুমনসহ প্রধানমন্ত্রীর কার্যালয়ের একাধিক কর্মকর্তা উপস্থিত ছিলেন।

শু/সবা

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

10 + 3 =

Popular Post

বিমানবন্দরে জোরদার নিরাপত্তা, শাহজালালে বাড়তি নজরদারি

ঈদের আগে সম্মানি পাবেন ইমাম-মুয়াজ্জিনরা: মাহদী আমিন

Update Time : ০৫:২৮:১৭ pm, Saturday, ২১ ফেব্রুয়ারী ২০২৬