12:14 am, Wednesday, 20 May 2026

সুন্দরগঞ্জে খেয়া ঘাটে অতিরিক্ত টোল আদায়ের প্রতিবাদে মানববন্ধন

oplus_0

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার কাপাসিয়া ইউনিয়নের কছিম বাজার খেয়া ঘাটসহ চারটি খেয়া ঘাটে সরকারি নির্ধারিত টোলের চেয়ে প্রায় তিনগুণ বেশি ভাড়া আদায়ের অভিযোগে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন স্থানীয় বাসিন্দারা। মঙ্গলবার (১৯ মে) তিস্তা নদীর তীরে রাজার চর সংলগ্ন এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

স্থানীয়দের অভিযোগ, অতিরিক্ত টোল আদায়ের কারণে চরাঞ্চলের কৃষক, শিক্ষার্থী, দিনমজুর ও নিম্নআয়ের মানুষ চরম ভোগান্তিতে পড়েছেন। উপজেলার কাপাসিয়া ইউনিয়নের ৯টি ওয়ার্ডের মধ্যে ৮টি ওয়ার্ডের মানুষের চলাচলের প্রধান মাধ্যম হচ্ছে এসব খেয়া ঘাট। প্রতিদিন প্রায় পাঁচ হাজার মানুষ নৌকায় নদী পারাপার করেন।

এলাকাবাসী জানান, সরকারি নির্ধারিত ভাড়া উপেক্ষা করে ইজারাদার যাত্রীপ্রতি অতিরিক্ত ৩০ থেকে ৪০ টাকা পর্যন্ত আদায় করছেন। এতে প্রতিদিন যাতায়াতে অতিরিক্ত খরচ বহন করতে গিয়ে সাধারণ মানুষ বিপাকে পড়ছেন। বিশেষ করে শ্রমজীবী ও শিক্ষার্থীরা বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন।

চরাঞ্চলে সরকারি আশ্রয়ণ প্রকল্পে বসবাসরত প্রায় ৮০০ পরিবারের সদস্যসহ প্রায় ৩০ হাজার মানুষের যাতায়াতের জন্য এসব ঘাট অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে জানান স্থানীয়রা। জীবিকার প্রয়োজনে অনেক মানুষ জেলার বাইরে যাতায়াত করায় খেয়া ঘাটের ওপর নির্ভরশীলতা আরও বেড়েছে।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের অসহায়ত্বকে পুঁজি করে অতিরিক্ত টোল আদায় করা হচ্ছে। এতে মানুষের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ বাড়ছে।

মানববন্ধনে বক্তব্য দেন কাপাসিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি জামাল উদ্দিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। তারা দ্রুত অতিরিক্ত টোল আদায় বন্ধ, সরকারি নির্ধারিত ভাড়া কার্যকর এবং দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

এ সময় স্থানীয় প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করে এলাকাবাসী বলেন, চরাঞ্চলের দরিদ্র মানুষের জীবন-জীবিকার কথা বিবেচনা করে খেয়া ঘাটে চলমান অনিয়ম বন্ধে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে।

শু/সবা

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

eighteen + 10 =

About Author Information

Popular Post

ইরানে আবারও হামলার ইঙ্গিত দিলেন ট্রাম্প

সুন্দরগঞ্জে খেয়া ঘাটে অতিরিক্ত টোল আদায়ের প্রতিবাদে মানববন্ধন

Update Time : ০৮:৪২:১৬ pm, Tuesday, ১৯ মে ২০২৬