12:15 am, Wednesday, 20 May 2026

গাইবান্ধায় পিকআপ–ইজিবাইক মুখোমুখি সংঘর্ষে নিহত ২

গাইবান্ধায় মুরগিবাহী পিকআপ ভ্যান ও ব্যাটারিচালিত ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। মঙ্গলবার (১৯ মে) সকাল ১০টার দিকে গাইবান্ধা–দরিয়াপুর আঞ্চলিক সড়কের কুমারপাড়া–ঠাকুরের দীঘি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আরও অন্তত চারজন আহত হয়েছেন।

নিহতরা হলেন গাইবান্ধা সদর উপজেলার খোলাহাটী ইউনিয়নের আনালেরতাড়ী গ্রামের মাসুদুর রহমান দর্জির ছেলে আব্দুর রাজ্জাক (৩০) এবং সুন্দরগঞ্জ উপজেলার শ্রীপুর এলাকার বাবুর বাসারের ছেলে ও ইজিবাইক চালক ফরিদ মিয়া (৪৭)।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে গাইবান্ধা শহর থেকে একটি মুরগিবাহী পিকআপ ভ্যান দরিয়াপুরের দিকে যাচ্ছিল। পথে কুমারপাড়া এলাকায় বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী একটি ব্যাটারিচালিত ইজিবাইকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ইজিবাইকটি দুমড়েমুচড়ে যায়।

ঘটনাস্থলেই আব্দুর রাজ্জাক নিহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে গাইবান্ধা জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক ফরিদ মিয়াকে মৃত ঘোষণা করেন। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, দুর্ঘটনাকবলিত যান দুটি জব্দ করা হয়েছে এবং বিষয়টি তদন্ত করা হচ্ছে।

শু/সবা

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

6 + 16 =

About Author Information

Popular Post

ইরানে আবারও হামলার ইঙ্গিত দিলেন ট্রাম্প

গাইবান্ধায় পিকআপ–ইজিবাইক মুখোমুখি সংঘর্ষে নিহত ২

Update Time : ০৮:৪৪:০৮ pm, Tuesday, ১৯ মে ২০২৬