সিরাজগঞ্জের তাড়াশে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে একদিন যাবৎ অনশন করেছেন ১৬ বছর বয়সী এক তরুণী।
গত বুধবার(২০মে) বিকাল ৪ টা থেকে উপজেলার তালম ইউনিয়নের তালমশাহীপাড়াগ্রামের প্রেমিক রাফির বাড়িতে অনশন করছেন তিনি। এ
দিকে, প্রেমিকা বাড়িতে এসে অনশন শুরু করার পরপরই বাড়ি থেকে পালিয়েছেনঅভিযুক্তপ্রেমিক রাফি। ঘটনার পর থেকে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
বৃস্পতিবার সকালে ওই তরুণী জানিয়েছেন, রাফির সাথে আমার তিন বছরের প্রেমের সম্পর্ক।সে আমাকে বিয়ের আশ্বাস দিয়েআমার সাথে একাধিকবার শারীরিক সম্পর্কও করেছে। আমাকে বিয়ে না করা পর্যন্ত এক ফোটা পানিও পান করবেন না।শুধু তাই নয় বিয়ে না হলে বিষ খেয়ে আত্মহত্যার করবেন তিনি। এদিকে
বাড়িতে প্রেমিকা অবস্থান নেওয়ার পর পরই বাড়ি থেকে প্রেমিক রাফি পালাতক। জানা গেছে, উপজেলার তালম শাহী পাড়া গ্রামের মো. জাহিদুল ইসলামের ছেলে মো. রাফি ইসলাম (১৭) সাথে প্রতিবেশী ওই তরুণীর দীর্ঘ তিন বছর যাবত প্রেমের সম্পর্ক ছিল। সম্প্রতি একটি প্রতিষ্ঠানের ওয়াশরুমে দুজনকে এক সঙ্গে দেখে শাসন করে ওই প্রতিষ্ঠানের প্রধান। এরপর থেকে ওই মেয়েটি বিয়ের জন্য প্রেমিক রাফিকে চাপ দেয়। কিন্তু প্রেমিক রাফি তাকে বিয়ে না করার জন্য নানা তালবাহানা করতে থাকেন এবং গত যোগাযোগবন্ধ করেন। ফলে গত বুধবার প্রেমিককে বিয়ের দাবিতে তার বাড়িতে অনশন শুরু করেন ওই তরুণী। রাফির বাবা মো.
জাহিদুল ইসলাম জানান, বিষয়টি মীমাংসার জন্য আমরা চেষ্টা করছি।
এ প্রসঙ্গে তাড়াশ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নুসরাত জাহান জানান, অনশনের বিষয়টিজানার পর ওই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে পাঠানো হয়েছে।
তালম ইউনিয়নে প্যানেল চেয়ারম্যান মো. নাজির উদ্দীন বলেন, আমি ঘটনাস্থলে গিয়ে খাদিজার অনশন ফলের জুস খাইয়ে ভাঙ্গিয়েছি। তার সাথে কথা বলে জানতে পারলাম বিয়ে না হলে আত্মহত্যা করবে।
শু/সবা
চলনবিল প্রতিনিধিঃ 






















