8:40 pm, Thursday, 2 July 2026

দুর্নীতি প্রতিরোধে যৌথভাবে কাজ করার অঙ্গীকার করলেন কুড়িগ্রামের বিশ টি তরুণ স্বেচ্ছাসেবী সংগঠন

দুর্নীতি প্রতিরোধে যৌথভাবে কাজ করার অঙ্গীকার করলেন কুড়িগ্রামের বিশ টি তরুণ স্বেচ্ছাসেবী সংগঠন।
বৃহস্পতিবার(০২ জুলাই) সকালে কুড়িগ্রাম গ্রান্ড অ্যামেন্বলী হলে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)’র অনুপ্রেরনায় গঠিত সচেতন নাগরিক কমিটি (সনাক), কুড়িগ্রামের ইয়ুথ এনগেজমেন্ট অ্যান্ড সাপোর্ট (ইয়েস) গ্রুপ এ কর্মশালার আয়োজন করে।

এতে কুড়িগ্রামে কর্মরত স্বেচ্ছাসেবী গ্রীনভয়েজ,দূর্বার যুব সংগঠন,ইযুথ কেয়ার,বাঁধন,ইযুথ ফর পলিসি,রোভার স্বাউট,প্রথম আলো বন্ধুসভা,দিশারী পাঠাগার,ভিবিডি,সমন্বয় পরিবার,হিজিবিজি,ইয়ুথ গ্লোবাল,কালেরকন্ঠ শুভসংঘ,বেলগাছা যুব সংগঠণ,দিশারী শিশু ফোরাম,বিএনসিসি,মেঠোজন,ও সমকাল সুুহৃদ এর প্রতিনিধিসহ ২০ টি সংগঠনের ৪০ জন প্রতিনিধিরা অংশ গ্রহন করেন।

সনাক কুড়িগ্রামের সভাপতি রওশন আরা চৌধুরীর সভাপতিত্বে বক্তব্য রাখেন, সনাক কুড়িগ্রামের সহ:সভাপতি ফজলে এলাহী স্বপন, সনাক সদস্য আহসান হাবীব নীলু,প্রতিমা চৌধুরী, টিআইবি’র সিভিক এনগেজমেন্ট বিভাগের ডেপুটি কো-অর্ডিনেটর মো: হোজ্জাতুল ইসলাম প্রমুখ।

বক্তারা বলেন,টেকসই উন্নয়ন ও সুশাসন এর সাথে দুর্নীতিবিরোধী অবস্থান একটি অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়। কারণ দুর্নীতি থাকলে সেখানে সুশাসন ও টেকসই উন্নয়ন সম্ভব নয়। তরুণরাই আগামীতে নেতৃত্ব দেবে, তাই দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ে তোলা এবং সুশাসন প্রতিষ্ঠার আন্দোলনে তাদেরকে আরও কার্যকর ভূমিকা পালন করতে হবে। পরে অংশগ্রহণকারী তরুণ সংগঠনের নেতারা টেকসই উন্নয়ন অভীষ্ট এবং প্রাতিষ্ঠানিক সুশাসন বাস্তবায়নে যার যার সাংগঠনিক অবস্থান থেকে ভূমিকা রাখার অঙ্গীকার করেন এবং দুর্নীতি প্রতিরোধে যৌথ শপথ গ্রহণ করেন।

কর্মশালাটি সঞ্চালনা করেন টিআইবি’র সিভিক এনগেজমেন্ট বিভাগের কো-অর্ডিনেটর মো: আতিকুর রহমান।

শু/সবা

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

1 + 14 =

About Author Information

Popular Post

খসড়া মানবাধিকার কমিশন আইন নিয়ে টিআইবির উদ্বেগ

দুর্নীতি প্রতিরোধে যৌথভাবে কাজ করার অঙ্গীকার করলেন কুড়িগ্রামের বিশ টি তরুণ স্বেচ্ছাসেবী সংগঠন

Update Time : ০৬:৫৭:৩৫ pm, Thursday, ২ জুলাই ২০২৬