8:40 pm, Thursday, 2 July 2026

জুলাই শহীদদের স্মরণে রাষ্ট্রীয় কর্মসূচি না থাকায় উদ্বেগ জামায়াতের

জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে শহীদদের স্মরণে রাষ্ট্রীয় কোনো কর্মসূচি না থাকায় উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির নেতারা অভিযোগ করেছেন, সরকার জুলাই আন্দোলনের চেতনা ও শহীদদের আত্মত্যাগকে যথাযথ স্বীকৃতি দিচ্ছে না।

বৃহস্পতিবার (২ জুলাই) সকালে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে রায়েরবাজার বধ্যভূমি কবরস্থানে জুলাই আন্দোলনের শহীদদের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে এসব কথা বলেন দলের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের নায়েবে আমির শিক্ষাবিদ আব্দুস সবুর ফকির।

তিনি বলেন, যাদের আত্মত্যাগের মাধ্যমে বর্তমান সরকার ক্ষমতায় এসেছে, তাদের স্মরণে রাষ্ট্রীয়ভাবে কোনো কর্মসূচি গ্রহণ করা হয়নি। রাষ্ট্রীয় টেলিভিশন, বেতার কিংবা সংবাদ সংস্থাগুলোতেও জুলাই আন্দোলন বা সে সময়ের গণহত্যা নিয়ে কোনো বিশেষ আয়োজন নেই। এতে জনমনে প্রশ্ন সৃষ্টি হয়েছে।

আব্দুস সবুর ফকির অভিযোগ করেন, সরকার জুলাইয়ের ইতিহাসকে আড়াল করে আওয়ামী লীগের জন্য রাজনৈতিক পরিসর তৈরি করতে চাইছে। একই সঙ্গে তিনি দাবি করেন, বিএনপি জুলাই সনদ বাস্তবায়নের প্রতিশ্রুতি থেকে সরে এসেছে।

তিনি বলেন, রাষ্ট্র সংস্কার, গণহত্যার বিচার ও জুলাই সনদের বাস্তবায়নে সরকার আন্তরিক নয়। তবে জনগণের আন্দোলনের মাধ্যমে এসব বাস্তবায়নে সরকারকে বাধ্য করা হবে।

জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের নায়েবে আমির ড. হেলাল উদ্দিন বলেন, জুলাই আন্দোলনে নিহত অনেক শহীদের পরিবারের সদস্যরাও জানেন না তাদের স্বজনের কবর কোথায়। তিনি গণহত্যার সঙ্গে জড়িতদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানান।

জাসদ সভাপতি হাসনুল হক ইনুর ১০ বছরের কারাদণ্ডের রায়ের সমালোচনা করে তিনি বলেন, এ রায় শহীদদের সঙ্গে উপহাসের শামিল। রায়ের বিরুদ্ধে আপিল করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানান তিনি।

এদিকে, জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের সহকারী সেক্রেটারি মুহাম্মদ দেলাওয়ার হোসেন অভিযোগ করেন, বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা বন্ধ রয়েছে। তিনি দ্রুত বকেয়া বেতন-ভাতা পরিশোধ এবং জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করে জনসাধারণের জন্য উন্মুক্ত করার আহ্বান জানান।

এর আগে সকালে আব্দুস সবুর ফকিরের নেতৃত্বে জামায়াতের নেতাকর্মীরা রায়েরবাজার বধ্যভূমি কবরস্থানে জুলাই আন্দোলনের শহীদদের কবর জিয়ারত ও দোয়া করেন। এ সময় দলের কেন্দ্রীয় ও মহানগর পর্যায়ের নেতারা এবং জুলাই আন্দোলনের যোদ্ধারা উপস্থিত ছিলেন।

শু/সবা

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

fifteen − one =

About Author Information

Popular Post

খসড়া মানবাধিকার কমিশন আইন নিয়ে টিআইবির উদ্বেগ

জুলাই শহীদদের স্মরণে রাষ্ট্রীয় কর্মসূচি না থাকায় উদ্বেগ জামায়াতের

Update Time : ০৫:৫১:৩৬ pm, Thursday, ২ জুলাই ২০২৬