দুর্গাপুরে মিনি ম্যারাথন প্রতিযোগিতা অনুষ্ঠিত » দৈনিক সবুজ বাংলা
০২:২৬ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

দুর্গাপুরে মিনি ম্যারাথন প্রতিযোগিতা অনুষ্ঠিত

নেত্রকোনার দুর্গাপুরে বেসরকারী উন্নয়ন সংস্থা দুঃস্থ স্বাস্থ্য কেন্দ্র (ডিএসকে)’র আয়োজনে অনুষ্ঠিত হলো মিনি ম্যারাথন প্রতিযোগিতা। মঙ্গলবার দুপুরে পল্লী- কর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)’র সহযোগিতায় এম কে সি এম স্কুল মাঠে এ ম্যারাথন অনুষ্ঠিত হয়।
ম্যারাথন প্রতিযোগিতায় কৈশোর কর্মসূচির  প্রায় ১০০ জন কিশোর ও কিশোরী  অংশ নেন।
দুই ধাপে অনুষ্ঠিত হয় ম্যারাথন। মাদক ছেড়ে সুস্থ শরীর গঠনের পাশাপাশি সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে ম্যারাথন বলে জানিয়েছেন আয়োজকরা। এ রকম একটি আয়োজনে অংশগ্রহণ নিতে পেরে আনন্দিত অংশগ্রহণকারীরা।
পরে  পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান পারভীন আক্তার।  অন্যদের মাঝে উপস্থিত ছিলেন প্রেসক্লাব সাধারন সম্পাদক জামাল তালুকদার,ডিএসকে সমৃদ্ধি কর্মসূচির সমন্বয়কারী রুপন কুমার সরকার,প্রকল্প ব্যবস্থাপক মোরশেদ আলম, কৈশোর কর্মসূচির প্রোগ্রাম অফিসার দিলীপ কুমার ঘোষ, দুর্গাপুর সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক রাজেশ গৌড়, স্বাস্থ্য কর্মকর্তা ফেরদৌস ওয়াহিদ জীবন, রুহুল আমিন, উদ্যোগ উন্নয়ন কর্মকর্তা চিনু রেমা, ডিএসকের শিক্ষা সুপারভাইজার আব্দুল হান্নান, সমাজ উন্নয়ন কর্মকর্তা সাইদুল ইসলাম, শিক্ষক সাদ্দাম হোসেন, উজ্জ্বল মিয়া  প্রমুখ।
জনপ্রিয় সংবাদ

নীলফামারীতে হাম-রুবেলা টিকা পাচ্ছে ২ লাখের বেশি শিশু

দুর্গাপুরে মিনি ম্যারাথন প্রতিযোগিতা অনুষ্ঠিত

আপডেট সময় : ০৫:৩৮:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জানুয়ারী ২০২৪