1:54 am, Saturday, 23 May 2026

৩০ জুনের মধ্যে ভূমি উন্নয়ন কর পরিশোধের নির্দেশ

সারাদেশের ভূমি মালিকদের জন্য ভূমি উন্নয়ন কর (খাজনা) পরিশোধ সংক্রান্ত জরুরি নির্দেশনা জারি করেছে সরকার। আগামী ৩০ জুনের মধ্যে চলতি অর্থবছরের বকেয়াসহ সব ধরনের ভূমি উন্নয়ন কর পরিশোধ করতে বলা হয়েছে। একই সঙ্গে জমি সুরক্ষায় ডিজিটাল পদ্ধতি ব্যবহারের ওপর গুরুত্বারোপ করা হয়েছে।

ভূমি মন্ত্রণালয় জানিয়েছে, নাগরিকরা এখন ঘরে বসেই অনলাইনে ভূমি উন্নয়ন কর পরিশোধ করতে পারবেন। এ জন্য ব্যবহার করতে হবে ভূমি সেবা পোর্টাল। সরকারের লক্ষ্য ভূমি ব্যবস্থাপনাকে সম্পূর্ণ স্মার্ট ও স্বচ্ছ করা।

নির্দেশনায় বলা হয়েছে, কর পরিশোধের জন্য প্রথমে নির্ধারিত পোর্টালে নিবন্ধন করতে হবে। এরপর খতিয়ান ও জোত সংক্রান্ত তথ্য দিয়ে করের পরিমাণ জানা যাবে এবং মোবাইল ব্যাংকিং বা ব্যাংক কার্ডের মাধ্যমে সহজেই কর পরিশোধ করা যাবে।

মন্ত্রণালয় আরও জানিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে কর পরিশোধ না করলে বকেয়ার ওপর আইন অনুযায়ী সুদ আরোপ হতে পারে। তাই ৩০ জুনের মধ্যেই কর পরিশোধ করে আইনি জটিলতা এড়াতে নাগরিকদের প্রতি আহ্বান জানানো হয়েছে।

সরকার বলছে, অনলাইন পদ্ধতি চালুর ফলে এখন আর ইউনিয়ন ভূমি অফিসে গিয়ে দীর্ঘ লাইনে দাঁড়ানোর প্রয়োজন হবে না। এতে সময় ও খরচ দুটোই সাশ্রয় হবে। পাশাপাশি ভূমি কর আদায়ে স্বচ্ছতা বাড়বে এবং মধ্যস্বত্বভোগীদের প্রভাব কমবে।

শু/সবা

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

one × three =

About Author Information

ঈদগাঁওয়ে পৃথক অভিযানে ৬ জন গ্রেফতার

৩০ জুনের মধ্যে ভূমি উন্নয়ন কর পরিশোধের নির্দেশ

Update Time : ০৭:২৫:০৫ pm, Friday, ২২ মে ২০২৬