11:05 pm, Wednesday, 24 June 2026

মেসির প্রেমেই আর্জেন্টিনার সমর্থক হয়েছেন পূর্ণিমা

  • Reporter Name
  • Update Time : ০৫:৩৫:৩৫ pm, Tuesday, ২৩ জুন ২০২৬
  • 15 Time View
বিশ্বকাপ ফুটবলের উন্মাদনায় যখন মেতে উঠেছে বিশ্ব, তখন পিছিয়ে নেই বাংলাদেশের তারকারাও। প্রিয় দলকে সমর্থন জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সরব হয়েছেন জনপ্রিয় চিত্রনায়িকা দিলারা হানিফ পূর্ণিমা। আর্জেন্টিনার জয়ের পর তিনি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে আকাশি-সাদা জার্সি পরা দুটি ছবি প্রকাশ করেন।

ছবিগুলোর ক্যাপশনে পূর্ণিমা লেখেন, “মেসির প্রতি ভালোবাসা আমাকে আর্জেন্টিনার সমর্থক বানিয়েছে, আর আর্জেন্টিনাই আমাকে চিরদিনের জন্য ভালোবাসায় আটকে রেখেছে।” তার এই পোস্টে দেড় লাখের বেশি প্রতিক্রিয়া, প্রায় সাড়ে পাঁচ হাজার মন্তব্য এবং ছয় শতাধিক শেয়ার হয়েছে।

জানা গেছে, স্বামী আশফাকুর রহমান ও কয়েকজন ঘনিষ্ঠ বন্ধুকে নিয়ে ঢাকার শাহীনবাগের একটি রেস্টুরেন্টে বসে আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচ উপভোগ করেন পূর্ণিমা। তার স্বামীও আর্জেন্টিনার সমর্থক।

প্রথম আলোর সঙ্গে আলাপকালে পূর্ণিমা বলেন, ছোটবেলা থেকেই আর্জেন্টিনার খেলা দেখলেও লিওনেল মেসির কারণেই দলটির প্রতি তার ভালোবাসা আরও গভীর হয়েছে। তিনি বলেন, “মেসি অভিষেকের পর থেকেই তার খেলায় আমাকে মুগ্ধ করেছেন। গতকালের ম্যাচে তার দুটি গোল ছিল অসাধারণ। মেসির জন্যই আর্জেন্টিনা দলটার প্রতি আমার ভালোবাসা দিন দিন বেড়েছে।”

ফেসবুকে প্রকাশিত ছবিগুলোর একটিতে দেখা যায়, আর্জেন্টিনার জার্সি পরে টেলিভিশনের সামনে বসে খেলা উপভোগ করছেন পূর্ণিমা। অন্য ছবিতে কেক ও ফুলের তোড়া নিয়ে দলের জয় উদযাপন করতে দেখা যায় তাকে।

সোমবার রাতে টেক্সাসের ডালাস স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে অস্ট্রিয়াকে ২-০ গোলে হারিয়ে শেষ ৩২ নিশ্চিত করে আর্জেন্টিনা। দলের হয়ে দুটি গোলই করেন অধিনায়ক লিওনেল মেসি।

শু/সবা

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

4 − one =

About Author Information

সবচেয়ে বড় বাজেট নয়, ইতিহাসের সবচেয়ে বড় ঘাটতি ও ঋণনির্ভর বাজেট: নাজিবুর রহমান

মেসির প্রেমেই আর্জেন্টিনার সমর্থক হয়েছেন পূর্ণিমা

Update Time : ০৫:৩৫:৩৫ pm, Tuesday, ২৩ জুন ২০২৬