10:29 pm, Wednesday, 8 July 2026

ভারতে বড় হামলার পরিকল্পনা, গ্রেপ্তার ৮

ছবি: সংগৃহীত

পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই ও বাংলাদেশভিত্তিক সন্ত্রাসী গোষ্ঠীর মদদে ভারতে বড় ধরনের হামলার পরিকল্পনার অভিযোগে অন্তত আটজনকে গ্রেপ্তার করেছে ভারতীয় পুলিশ। দেশটির তামিলনাড়ুপশ্চিমবঙ্গ থেকে তাদের আটক করা হয়। গ্রেপ্তারকৃতদের মধ্যে একজন বাংলাদেশি নাগরিক রয়েছেন। রোববার (২২ ফেব্রুয়ারি) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি-র প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে সূত্রের বরাতে জানানো হয়, গ্রেপ্তারকৃতদের মধ্যে ছয়জনের নাম প্রকাশ করা হয়েছে। তারা হলেন—মিজানুর রহমান, মোহাম্মদ শাবাত, উমর, মোহাম্মদ লিটন, মোহাম্মদ শহীদ এবং মোহাম্মদ উজ্জ্বল। তাদের তামিলনাড়ুর তিরুপুর জেলার একটি পোশাক উৎপাদন ইউনিট থেকে গ্রেপ্তার করা হয়। অপর দুইজনকে পশ্চিমবঙ্গ থেকে আটক করা হয়েছে।

কর্মকর্তাদের বরাতে এনডিটিভি জানায়, গ্রেপ্তারকৃতদের একজন বাংলাদেশি নাগরিক এবং অভিযুক্তরা পরিচয় গোপন রাখতে জাল আধার কার্ড ব্যবহার করছিল। অভিযানের সময় তাদের কাছ থেকে আটটি মোবাইল ফোন ও ১৬টি সিমকার্ড উদ্ধার করা হয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়, তামিলনাড়ু পুলিশ প্রথমে এসব সন্দেহভাজনকে আটক করে পরে অধিকতর তদন্তের জন্য দিল্লি পুলিশের কাছে হস্তান্তর করেছে। বিষয়টি নিয়ে যৌথভাবে আরও তদন্ত চলছে।

ভারতের নিরাপত্তা সংস্থাগুলোর বরাত দিয়ে জানা গেছে, পাকিস্তানভিত্তিক সন্ত্রাসী সংগঠন লস্কর-ই-তৈয়বা দিল্লির লাল কেল্লা এবং চাঁদনী চকের একটি মন্দিরসহ গুরুত্বপূর্ণ ধর্মীয় স্থাপনার আশপাশে বিস্ফোরণের পরিকল্পনা করছিল। এ সংক্রান্ত গোয়েন্দা তথ্য পাওয়ার একদিনের মধ্যেই এই আটজনকে গ্রেপ্তার করা হলো বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

শু/সবা

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

seventeen − 15 =

Popular Post

সংগঠনের আদর্শ রক্ষায় যুবদলের ৩০০ নেতা–কর্মীকে বহিষ্কার করা হয়েছে: যুবদল সভাপতি

ভারতে বড় হামলার পরিকল্পনা, গ্রেপ্তার ৮

Update Time : ০২:০৮:৫৫ pm, Sunday, ২২ ফেব্রুয়ারী ২০২৬