7:55 pm, Thursday, 14 May 2026

ইরানের হামলা ঠেকাতে আমিরাতে আয়রন ডোম ও সেনা পাঠায় ইসরায়েল

ইসরায়েলে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মাইক হুকাবি দাবি করেছেন, ইরানের সঙ্গে যুদ্ধ চলাকালে সংযুক্ত আরব আমিরাত-এ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পরিচালনার জন্য ইসরায়েলি সেনা মোতায়েন করা হয়েছিল।

তিনি বলেন, ইরানের হামলা প্রতিহত করতে আমিরাতে আয়রন ডোম প্রতিরক্ষা ব্যবস্থা পাঠিয়েছিল ইসরায়েল। আর সেই ব্যবস্থা পরিচালনার জন্য দেশটিতে প্রবেশ করেছিল ইসরায়েলি সেনারাও।

মঙ্গলবার (১২ মে) এক অনুষ্ঠানে মার্কিন দূত বলেন, “আমি সংযুক্ত আরব আমিরাতের প্রশংসা করি। আব্রাহাম চুক্তির প্রথম সদস্য। দেখুন এই চুক্তিতে যুক্ত হওয়ার সুবিধাগুলো। ইসরায়েল তাদের এখানে আয়রন ডোম ব্যাটারি এবং সেগুলো চালানোর জন্য সেনা পাঠিয়েছে।”

২০২০ সালে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প-এর মধ্যস্থতায় হওয়া আব্রাহাম চুক্তি-এর মাধ্যমে চারটি মুসলিম দেশ ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করে। এর মধ্যে ছিল সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, মরক্কোসুদান

মাইক হুকাবির বক্তব্যে ইসরায়েল ও আমিরাতের সামরিক সম্পর্কের গভীরতার বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে। তিনি আরও বলেন, মধ্যপ্রাচ্যের আরও কয়েকটি দেশ দ্রুতই আব্রাহাম চুক্তিতে যোগ দেবে বলে তার বিশ্বাস।

এদিকে ২০২৩ সালের শেষ দিকে সৌদি আরব-ও আব্রাহাম চুক্তির আওতায় ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপনের দ্বারপ্রান্তে ছিল। তবে একই বছরের ৭ অক্টোবর হামাস ইসরায়েলের বিভিন্ন অবৈধ বসতিতে হামলা চালানোর পর গাজায় ইসরায়েলের সামরিক অভিযান শুরু হলে সৌদি আরব সেই উদ্যোগ থেকে সরে আসে।

সূত্র: আল জাজিরা

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

fifteen − 7 =

About Author Information

Popular Post

ধানের রাজনীতি এখন গুলশানকেন্দ্রিক হয়ে গেছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

ইরানের হামলা ঠেকাতে আমিরাতে আয়রন ডোম ও সেনা পাঠায় ইসরায়েল

Update Time : ০৪:২৯:৪৩ pm, Tuesday, ১২ মে ২০২৬