সাড়ে ৩ কোটি টাকায় বিক্রি হলো ব্র্যাডম্যানের ক্যাপ » দৈনিক সবুজ বাংলা
০৫:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

সাড়ে ৩ কোটি টাকায় বিক্রি হলো ব্র্যাডম্যানের ক্যাপ

১৯৪৬-৪৭ অ্যাশেজ সিরিজে স্যার ডন ব্র্যাডম্যানের ব্যাগি গ্রিন টুপি ২ লাখ ৮৬ হাজার ৭০০ ডলারে (প্রায় ৩ কোটি ৪৮ লাখ ৫৩ হাজার টাকা) কিনেছে অস্ট্রেলিয়ার জাতীয় জাদুঘর কর্তৃপক্ষ।

ব্র্যাডম্যানের অধিনায়কত্বে ঘরের মাঠে পাঁচ ম্যাচের সেই টেস্ট সিরিজ ৩-০ তে জিতেছিল অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়া সরকারের অবকাঠামো, পরিবহন, আঞ্চলিক উন্নয়ন, যোগাযোগ, খেলাধুলা ও কারুকলা বিভাগের ওয়েবসাইট অনুযায়ী, ক্যানবেরায় অস্ট্রেলিয়ার জাতীয় জাদুঘরের বিশেষ গ্যালারিতে কিংবদন্তির সেই সবুজ রঙের টেস্ট ম্যাচের টুপিটি এখন শোভা পাচ্ছে। অস্ট্রেলিয়ার খেলাধুলার ইতিহাস নিয়ে বিশেষ এই গ্যালারি বানানো হয়েছে, যেখানে ব্র্যাডম্যানের অন্যান্য স্মারকও সংরক্ষণ করা হয়েছে।
অস্ট্রেলিয়ার শিল্পমন্ত্রী টনি বার্ক বলেছেন, এই ক্যাপটি কেনার মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্মের জন্য জাতীয় ইতিহাসের এক গুরুত্বপূর্ণ অংশ সংরক্ষিত হয়েছে।
তিনি বলেন, ‘ডোনাল্ড ব্র্যাডম্যানের নাম শোনেনি এমন অস্ট্রেলিয়ান খুঁজে পাওয়া কঠিন। তিনি নিঃসন্দেহে সর্বকালের সেরা ক্রিকেটারদের একজন। এখন তার একটি প্রতীকী ব্যাগি গ্রিন অস্ট্রেলিয়ার ন্যাশনাল মিউজিয়ামে থাকায় দর্শনার্থীরা কাছ থেকে তা দেখার সুযোগ পাবেন এবং আমাদের ক্রীড়া ও সাংস্কৃতিক ইতিহাসের সঙ্গে যুক্ত হতে পারবেন।’
ব্র্যাডম্যানের এমন ব্যাগি গ্রিন ক্যাপের মধ্যে মাত্র ১১টির অস্তিত্ব জানা যায়। এর মধ্যে একটি রাখা আছে অস্ট্রেলিয়ান স্পোর্টস মিউজিয়ামে, আর বাকি নয়টির অবস্থান ব্যক্তিগতভাবে গোপন রাখা হয়েছে।
ন্যাশনাল মিউজিয়ামের পরিচালক ক্যাথরিন ম্যাকমাহন এই প্রতীকী ক্যাপকে সংগ্রহে স্বাগত জানিয়ে বলেন, ‘স্যার ডোনাল্ডের ব্যাগি গ্রিন অস্ট্রেলিয়ার সবচেয়ে বিখ্যাত ব্যাটসম্যানের জীবনকে চিহ্নিত করে এবং সেই সময়কে প্রতিফলিত করে যখন খেলাধুলার নায়কেরা দ্বিতীয় বিশ্বযুদ্ধ-পরবর্তী দুঃখ-কষ্টের সময় অস্ট্রেলিয়ানদের আশা জুগিয়েছিল।’
তিনি আরও বলেন, ‘আমরা আনন্দিত যে এই জাতীয় সম্পদ এখন অস্ট্রেলিয়ার ন্যাশনাল মিউজিয়ামে সবার জন্য প্রদর্শিত হবে।’
বর্তমানে ক্যাপটি রাখা হয়েছে জাদুঘরের নবনির্মিত ল্যান্ডমার্কস গ্যালারিতে, যেখানে জাতীয় ইতিহাসের গুরুত্বপূর্ণ মুহূর্তগুলোকে স্মরণ করিয়ে দেওয়ার মতো সংগ্রহগুলো প্রদর্শিত হচ্ছে। সেখানে ব্র্যাডম্যান স্মারক সামগ্রীও রাখা আছে।
এসএস/সবা

জনপ্রিয় সংবাদ

লেবানন-ইসরায়েল যুদ্ধবিরতি, তবু উত্তেজনা কাটেনি সীমান্তে

সাড়ে ৩ কোটি টাকায় বিক্রি হলো ব্র্যাডম্যানের ক্যাপ

আপডেট সময় : ০৪:২৮:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ২৯ অগাস্ট ২০২৫