১২:৫১ পূর্বাহ্ন, শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ২৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

চবিতে পরিবেশবাদী সংগঠন গ্রীন ভয়েসের নবীনবরণ আয়োজন 

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পরিবেশবাদী সংগঠন গ্রীণ ভয়েস-এর নবীনবরণ ও বহ্নিদের সনদ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগার মিলনায়তনে নবীনবরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বাপা-এর সহ-সভাপতি অধ্যাপক ড. মোঃ মনজুরুল কিবরীয়া, চবি প্রক্টর অধ্যাপক ড. হোসেন শহীদ সরওয়ার্দী, দর্শন বিভাগের সহযোগী অধ্যাপক মোজাম্মেল হক, ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগের অধ্যাপক ড. মোঃ ইকবাল সরোয়ার, গ্রীন ভয়েস-এর প্রধান সমন্বয়ক ও বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) এর সাধারণ সম্পাদক মোঃ আলমগীর কবির, চবি গ্রীন ভয়েস এর সভাপতি অনিক সরকার।
অনুষ্ঠানে বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বাপা-এর সহ-সভাপতি অধ্যাপক ড. মোঃ মনজুরুল কিবরীয়া বলেন, “বর্তমান বাংলাদেশে ১৪১৫ টি নদী রয়েছে। আমাদের দেশ নদীমাতৃক দেশ। দেশের উন্নয়নের পূর্বশর্ত হলো পরিবেশ ও নদী বান্ধব প্রকল্প বাস্তবায়ন করতে হবে। যেসকল তরুণ নদী, পরিবেশ ও প্রকৃতি নিয়ে কাজ করে সে কখনওই মাদকাসক্ত হতে পারে না, ইভটিজিং করতে পারে না এবং কোনো দুর্নীতির সঙ্গে যুক্ত হতে পারে না। যারা পরিবেশ আন্দোলনের সঙ্গে যুক্ত থাকে তাদের মধ্যে নেতৃত্বের গুণাবলি তৈরি হয়।”
অনুষ্ঠানে দর্শন বিভাগের সহযোগী অধ্যাপক মোজাম্মেল হক বলেন, “একটি সুন্দর বাংলাদেশ বিনির্মাণে পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ করতে হবে। একই সাথে পরিবেশের সাথে আমাদের সম্পর্ক আরও দৃঢ় করতে হবে। এক্ষেত্রে তরুণ প্রজন্মকে পরিবেশ রক্ষায় এগিয়ে আসতে হবে।”
গ্রীন ভয়েস এর অঙ্গসংগঠন বহ্নিশিখার উদ্যোগে নারী শিক্ষার্থীদের আত্মরক্ষার উপায় হিসেবে সাত দিনব্যাপী ক্যারাটে প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়। অনুষ্ঠানে ক্যারাটে প্রশিক্ষণে অংশ নেওয়া নারী শিক্ষার্থীদের মাঝে সনদ বিতরণ করা হয়।
শু/সবা
জনপ্রিয় সংবাদ

চবিতে পরিবেশবাদী সংগঠন গ্রীন ভয়েসের নবীনবরণ আয়োজন 

আপডেট সময় : ০৮:১৬:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ৬ ফেব্রুয়ারী ২০২৬