১১:০০ অপরাহ্ন, শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ২৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

জাবেরের উপর গুলির প্রতিবাদে ইবিতে মহাসড়ক অবরোধ

জুলাই অভ্যুত্থানের সম্মুখযোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির বিচারের দাবিতে মঞ্চস্ত সভায় ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের এর উপর গুলি এবং অন্যান্য সদস্যদের হেনস্তা করার প্রতিবাদে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রনেতারা।

শুক্রবার (৬ ফেব্রুয়ারী) বিকেল সাড়ে ৫ টার দিকে বিশ্ববিদ্যালয়ের জিয়ামোড় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে শিক্ষার্থী, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও শাখা ছাত্রশিবিরের নেতাকর্মীরা। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মেইন গেটে এসে কুষ্টিয়া-খুলনা মহাসড়ক অবরোধ করে।

বিক্ষোভে শাখা ছাত্রশিবির সেক্রেটারি রাশেদুল ইসলাম রাফি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহবায়ক এস এম সুইট, সোচ্চারের সভাপতি রাহাত আব্দুল্লাহ সহ অর্ধশত নেতাকর্মী উপস্থিত ছিলেন। এসময় তারা ইনকিলাব ইনকিলাব, জিন্দাবাদ জিন্দাবাদ; মুজিববাদ মুজিববাদ, মুর্দাবাদ মুর্দাবাদ; পুলিশলীগের বিরুদ্ধে, ডাইরেক্ট একশান; ইন্টেরিমের বিরুদ্ধে, ডাইরেক্ট একশান; উই ওয়ান্ট জাস্টিস; জাস্টিস ফর হাদি ইত্যাদি স্লোগান দেন।

শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি রাশেদুল ইসলাম রাফি বলেন, আজ শেখ হাসিনার রেখে যাওয়া পুলিশ লীগের কিছু প্রেতাত্মা আমার ভাই বোনেদের ওপর গুলি চালিয়েছে। জুলাই আন্দোলনে দুই হাজার শিক্ষার্থীকে গুলি করেও থামাতে পারেননি, ভাববেন না এখনও থামিয়ে দিতে পারবেন। শিক্ষার্থীদের যত বেশি দমিয়ে দিবেন, তারা তত বেশি আগুনের মত তেজস্ক্রিয়তা ছড়াবে। হাদি ভাই তার হত্যার বিচার টা অন্তত করার অনুরোধ জানিয়েছিলেন। এই বিচার না হওয়ায় সন্ত্রাসী গোষ্ঠীরা শিক্ষার্থীদের উপরে আরও আক্রমণাত্মক হচ্ছে।

ইবির বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহবায়ক এস এম সুইট বলেন, জুলাই অভ্যুত্থান পরবর্তী আমাদের সংস্কারের সে প্রত্যাশা ছিলো ইন্টেরিম তার নূন্যতম সংস্কার করতে পারেনি। আমরা সবার আগে পুলিশে সংস্কার চেয়েছিলাম। আগে পুলিশ লীগের যে আচরণ দেখতাম তা আজও দেখা গেছে। আজকে যাদের আহত করা হয়েছে তাদের রক্তের উপর দিয়ে ইন্টেরিম ক্ষমতায় এসেছিলো। ইনকিলাব মঞ্চের নায্য দাবি না মেনে উল্টো আমাদের ভাইবোনদের আহত করেছেন, এর উপযুক্ত জবাব আপনাদের দিতে হবে। শহীদের রক্তের ঋণ শোধ না করে ন্যাক্কারজনক হামলা করে ইন্টেরিম জুলাই কে এবং আপামর জনসাধারণের লড়াই সংগ্রামের আকাঙ্খাকে ধারণ কর‍তে ব্যর্থ হয়েছে।

শু/সবা

জনপ্রিয় সংবাদ

জাবেরের উপর গুলির প্রতিবাদে ইবিতে মহাসড়ক অবরোধ

আপডেট সময় : ০৮:২২:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ৬ ফেব্রুয়ারী ২০২৬