১১:০২ অপরাহ্ন, শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ২৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

নির্বাচনী হাওয়া বইছে লালমনিরহাট, ধানের শীষের প্রচার মিছিল

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলুর পক্ষে চলমান নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে লালমনিরহাট পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডে এক বিশাল প্রচার মিছিল ও গণসংযোগ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে আয়োজিত এ কর্মসূচিতে নেতৃত্ব দেন লালমনিরহাট পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম। তাঁর নেতৃত্বে একটি সুসংগঠিত টিম এলাকাজুড়ে ব্যাপকভাবে ভোটারদের সঙ্গে যোগাযোগ করে ধানের শীষ প্রতীকের পক্ষে সমর্থন কামনা করেন।

প্রচার মিছিলটি ৫ নম্বর ওয়ার্ডের পৌর বিএনপির নির্বাচনী প্রচার কার্যালয় থেকে শুরু হয়ে সাপটানা হয়ে উপজেলা আদর্শ পাড়ার পুটিমারি মোহাম্মদপুর বটতলা হয়ে সাধুটারী সড়ক অতিক্রম করে পুনরায় নির্বাচনী কার্যালয়ে এসে শেষ হয়। মিছিলজুড়ে দলীয় নেতা-কর্মী ও সমর্থকদের উপস্থিতিতে এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।

এ সময় আব্দুস সালাম বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার এবং জনগণের অধিকার ফিরিয়ে আনতে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার কোনো বিকল্প নেই। সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও সমর্থনে প্রচারণা কর্মসূচি আরও প্রাণবন্ত হয়ে ওঠে।

শু/সবা

জনপ্রিয় সংবাদ

নির্বাচনী হাওয়া বইছে লালমনিরহাট, ধানের শীষের প্রচার মিছিল

আপডেট সময় : ০৮:২৫:০৮ অপরাহ্ন, শুক্রবার, ৬ ফেব্রুয়ারী ২০২৬