১১:০৩ অপরাহ্ন, শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ২৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

ক্সবাজারে ব্লু ইকোনমি বিশ্ববিদ্যালয় তৈরি করা হবে- নির্বাচনী জনসভায় সালাউদ্দিন 

কক্সবাজারে ব্লু ইকোনমি বিশ্ববিদ্যালয় তৈরি করা হবে বলে জানালেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ।
৬ জানুয়ারি, শুক্রবার বিকেলে কক্সবাজার বীর মুক্তিযোদ্ধা মাঠে কক্সবাজার-০৩ আসনের ধানের শীষের প্রার্থী লুৎফর রহমান কাজলের নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সালাহউদ্দিন আহমদ বলেন, ‘মুক্তিযোদ্ধা হত্যাকারী ও সংখ্যালঘু নির্যাতনকারীরা এখন নতুন করে মুক্তিযুদ্ধের ইতিহাস রচনা শুরু করেছে।
শহীদের আকাঙ্খা পূরণে ও শক্তিশালী রাষ্ট্র বিনির্মাণের জন্য বিএনপির সুনির্দিষ্ট পরিকল্পনা আছে উল্লেখ করে তিনি বলেন, বিএনপি ক্ষমতায় গেলে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ৬ লেনে উন্নীত করা হবে৷ এছাড়াও তিনি কক্সবাজারে একটি বিশেষায়িত বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ঘোষণা দেন।
বঙ্গোপসাগর নিয়ে গড়ে উঠা কক্সবাজার সমুদ্র সমুদ্র সৈকতের ভূগর্ভস্থ সম্পদ ও জলরাশি নিয়ে গবেষণার জন্য যোগ উপযোগি কক্সবাজারে ব্লু ইকোনমি বিশ্ববিদ্যালয় করার আশা ব্যক্ত করেন।
সমাবেশে বিশেষ অতিথি বাংলাদেশ হেফাজত ইসলামের যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামবাদী বলেছেন, ইনসাফের কথা বলে যারা ভোট চাচ্ছে, যারা নিজেদের শরীক দলের সাথে আসন বন্টনে ইনসাফ করতে পারে না, তারা ক্ষমতায় গেলে ইনসাফ রক্ষা করতে পারবে না।
কক্সবাজার জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক শামীম আরা স্বপ্নার সভাপতিত্বে সমাবেশ বক্তব্য রাখেন, কক্সবাজার-০৩ আসনের প্রার্থী লুৎফর রহমান কাজলসহ বিএনপির জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ।
শু/সবা
জনপ্রিয় সংবাদ

ক্সবাজারে ব্লু ইকোনমি বিশ্ববিদ্যালয় তৈরি করা হবে- নির্বাচনী জনসভায় সালাউদ্দিন 

আপডেট সময় : ০৮:২৭:৪০ অপরাহ্ন, শুক্রবার, ৬ ফেব্রুয়ারী ২০২৬